ঢাকা
২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:২৫
প্রকাশিত : মার্চ ১, ২০২৬
আপডেট: মার্চ ১, ২০২৬
প্রকাশিত : মার্চ ১, ২০২৬

জয়পুরহাটে পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে স্ত্রী খুন

মো: মোকাররম হোসাইন, কালাই (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের কালাইয়ে পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে খালেদা বিবি নামে এক গৃহবধূকে গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে।

শনিবার দিবাগত রাতে উপজেলার জিন্দারপুর ইউনিয়নের এলতা উত্তর পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত খালেদা বিবি এলতা উত্তর পাড়া গ্রামের আব্দুল খালেক এর মেয়ে। এ বিষয়টাি নিশ্চিত করেন কালাই থানার তদন্ত কর্মকর্তা দীপেন্দ্রনাথ।

স্থানীয় সুত্রে জানা গেছে, আব্দুল বাকী তাঁর স্ত্রীকে দীর্ঘদিন ধরেই সন্দেহ করে আসছিল। সন্দেহের জেরে বিভিন্ন সময় পরিবারে কলহ লেগেই থাকতো। সে বিভিন্ন অজুহাতে তার স্ত্রীর কাছ থেকে টাকা পয়সা দাবি করতো, টাকা না পেলে স্বর্ণের গহনা ও মোবাইল ফোন নিয়ে বিক্রি করতো। একই ভাবে গতকাল শনিবার বিকেলে তার স্ত্রীর স্বর্ণের চেইন এবং মোবাইল সে নিয়ে নেয়। পরে সে গ্রামের লোকজনদের জানলে পারিবারিক বৈঠক এর মাধ্যমে স্বর্ণের চেইন ও মোবাইল খালেদা বিবিকে ফেরত দেওয়া হয়। বৈঠক শেষে গ্রামবাসীরা স্থান ত্যাগ করলে স্বামী-স্ত্রী এক সাথে তাদের শয়নকক্ষে প্রবেশ করে। পরে রাত আনুমানিক তিনটার দিকে সাহরী খাওয়ার জন্য তাদের বাসায় থাকা মৌসুমী কাজের লোক নিহতের স্বামীকে ডাকলে সে দরজা খুলে দ্রুত সেখান থেকে চলে যায় তখন রুমে এসে খালেদা বিবি কে গলায় ওড়না প্যাঁচ দেওয়া অবস্থায় দেখতে পায়।

পরবর্তীতে ঘটনা জানাজানি হলে কালাই থানা পুলিশ ঘটনাস্থলে স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এবং লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে কালাই থানার তদন্ত কর্মকর্তা জানান, ঘটনা শোনার পর তারা ওই এলাকায় গিয়েছে এবং ঘরের ভিতর খালেদা বিবিকে ওড়না প্যাঁচ দেওয়া অবস্থায় পেয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram