ঢাকা
২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:২৮
প্রকাশিত : ফেব্রুয়ারি ২৬, ২০২৬
আপডেট: ফেব্রুয়ারি ২৬, ২০২৬
প্রকাশিত : ফেব্রুয়ারি ২৬, ২০২৬

ফেনীতে দুদকের হাতে ঘুষের টাকাসহ পিআইও এবং তার কার্যসহকারী গ্রেফতার

জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি: ফেনীর সোনাগাজীতে দুর্নীতি দমন কমিশনের সদস্যরা অভিযান চালিয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আল সাঈদ এবং তার অফিসের কার্যসহকারী আবু নাছেরকে নগদ এক লাখ টাকার ঘুষ-সহ গ্রেফতার করেছে।

বৃহস্পতিবার দুপুরে তার কার্যালয়ে দুদক নোয়াখালী আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক ফারুক আহমদের নেতৃত্বে এ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

দুদক সূত্র জানায়, ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের নুরুজ্জামানের ছেলে হুমায়ুন কবির সাবকন্ট্রাকে চুক্তিপত্রের মাধ্যমে সোনাগাজী উপজেলার ৫টি ব্রিজ কালভার্টের কাজ সম্পাদন করেন। কাজ শেষ করে পিআইও অফিসে বিল চাইলে পিআইও তার কাছে ১২ লাখ টাকা ঘুষ দাবি করেন। প্রথম কিস্তিতে তিনি তাকে পাঁচ লাখ টাকা প্রদান করেন। পরে দ্বিতীয় কিস্তির টাকার জন্য চাপ দিলে তিনি দুদুকের শরণাপন্ন হন। বৃহস্পতিবার হুমায়ুন কবিরের মাধ্যমে কার্যসহকারী আবু নাছেরের মাধ্যমে এক লাখ টাকার ঘুষ প্রদান করে ফাঁদ পাতেন। আবু নাছের তার পরণের জিন্সের প্যান্টের পকেটে নিয়ে পিআইও কে প্রদান করেন। এসময় দুদকের সদস্যরা অভিযান চালিয়ে নগদ এক লাখ টাকাসহ দুই কর্মকর্তাকে গ্রেফতার করেন। এ ঘটনায় দুদক নোয়াখালী আঞ্চলিক কার্যালয়ের উপসহকারী পরিচালক চিন্ময় চক্রবর্তী বাদী হয়ে ওই দুই কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেন।

গ্রেফতারকৃত পিআইও ঢাকা কেরানীগঞ্জের সাকতা গ্রামের আবদুর রব এবং কার্যসহকারী আবু নাছের ফেনী জেলার দাগনভূঞা উপজেলার মমারিজপুর গ্রামের হাহী বাড়ির আবুল হাসেমের ছেলে।

দুদক নোয়াখালী আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক ফারুক আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram