ঢাকা
২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৮:৫৪
প্রকাশিত : ফেব্রুয়ারি ২৫, ২০২৬
আপডেট: ফেব্রুয়ারি ২৫, ২০২৬
প্রকাশিত : ফেব্রুয়ারি ২৫, ২০২৬

যশোরে হেরোইনের মামলায় দুই মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড

শহিদ জয়, যশোর: একটি হিরোইন মামলার রায়ে যশোরের বেনাপোলের দুই মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছে যশোরের একটি আদালত। আজ বুধবার স্পেশাল জজ (জেলা ও দায়রা) আদালতের বিচারক এসএম নূরুল ইসলাম এক রায়ে এ সাজা দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিশেষ পিপি অ্যাডভোকেট আনিছুর রহমান পলাশ।

মামলার রায়ে দণ্ডপ্রাপ্তরা হচ্ছে শার্শা উপজেলার ঘিবা গ্রামের ইয়াকুব আলী সরদারের ছেলে শুকুর আলী ও মৃত নইমুদ্দিন বিশ্বাসের ছেলে জামাল বিশ্বাস। তারা দুজনই কারাগারে আটক আছে।

মামলার বলা হয়েছে, ২০১৭ সালের ১৩ মে শার্শা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শার্শা বাজারের একটি যাত্রী ছাউনির সামনে থেকে এসআই মুরাদ হোসেনের নেতৃত্বে একটি দল শুকুর আলী নামে একজনের কাছ থেকে তার ব্যাগ তল্লাশি চালিয়ে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার করে। এ সময় অপর একজন পালিয়ে যায়। পালিয়ে যাওয়া অপর অভিযুক্ত জামাল বিশ্বাসের ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় এসআই মুরাদ হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে শুকুর আলীকে শার্শা থানায় সোপর্দ করেন। ও অপর আসামি জামাল হোসেনকে পরে পুলিশ আটক করে আদালতে পাঠায়।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সুজাত আলী তদন্ত শেষে ঘটনার সাথে জড়িত থাকায় এজাহারনামীয় দুই আসামিকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন।

মামলায় দীর্ঘ সাক্ষ্য গ্রহণ শেষে আসামি শুকুর আলী ও জামাল বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাদের প্রত্যেককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে প্রত্যেককে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram