ঢাকা
২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৮:৫৩
প্রকাশিত : ফেব্রুয়ারি ২৫, ২০২৬
আপডেট: ফেব্রুয়ারি ২৫, ২০২৬
প্রকাশিত : ফেব্রুয়ারি ২৫, ২০২৬

খাল রক্ষায় জনসচেতনতা ও জনগণের সক্রিয় অংশগ্রহণ জরুরি: শহীদ উদ্দিন চৌধুরী

কেরানীগঞ্জ প্রতিনিধি: খাল রক্ষায় জনসচেতনতা ও জনগণের সক্রিয় অংশগ্রহণ জরুরি। খাল পরিষ্কার রাখা শুধু সরকারের দায়িত্ব নয়, এটি সকলের সামাজিক দায়িত্ব। খালে ময়লা-আবর্জনা ফেলা বন্ধ করতে হবে এবং অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে হবে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এনি।

আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১১. ৩০ মিনিটে কেরানীগঞ্জে শুভাড্ডা খালের খনন কাজ পরিদর্শনকালে মন্ত্রী এসব কথা বলেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি জানান, খাল রক্ষা ও খনন কার্যক্রম টেকসই করতে হলে জনসচেতনতার কোনো বিকল্প নেই। খাল দখল ও দূষণমুক্ত রাখতে প্রশাসনিক উদ্যোগের পাশাপাশি স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। খাল খনন ও পুনঃখননের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন, কৃষি সেচ ব্যবস্থার উন্নয়ন এবং নৌপথ সচল রাখতে সরকার কাজ করে যাচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি এডভোকেট নিপুন রায় চৌধুরী, রানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ উমর ফারুক, দক্ষিণ সহকারী কমিশনার ভূমি আফতাব আহমেদ, সহকারী কমিশনার ভূমি মডেল জান্নাতুল মাওয়া, পল্লী উন্নয়ন কর্মকর্তা তাইবুর রহমানসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি। মন্ত্রী খাল রক্ষা ও পরিবেশ সংরক্ষণে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram