

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপার মাইলমারী দেবিনগর মাঠে ভুট্টার ক্ষেতে নিয়ে সুরাইয়া খাতুন নামের এক শিশুকে জোরপূর্বক ধর্ষণের ঘটনায় সম্রাট হোসেন নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
লিখিত অভিযোগে জানা গেছে, সোমবার দুপুরে উপজেলার মাইলমারি দেবিনগর গ্রামের লিটনের স্ত্রী তাসলিমা খাতুন তার মেয়ে সুরাইয়া খাতুন (১০) কে নিয়ে মাঠের মধ্যে ক্যানালের মধ্যে বেঁধে রাখা গরু আনতে যায়। এসময় তাসলিমা খাতুন তার মেয়েকে রেখে বাড়ি চলে আসলে একই উপজেলার রামচন্দ্রপুর গ্রামের খোকনের ছেলে সম্রাট তাকে একা পেয়ে পাশের একটি ভুট্টা ক্ষেতে নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। তখন মেয়ের আর্তচিৎকারে ধর্ষক পালিয়ে যায়। এই ঘটনায় সোমবার দিবাগত রাতে মেয়ের বাবা লিটন বিশ্বাস বাদি হয়ে শৈলকুপা থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে সম্রাট হোসেনকে আটক করেছে।
এ ব্যাপারে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির মোল্লা জানান, শিশু ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে এবং সম্রাট নামের একজনকে আটক করে কোর্টে সোপর্দ করা হয়েছে।

