ঢাকা
১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:২৪
প্রকাশিত : ফেব্রুয়ারি ১৯, ২০২৬
আপডেট: ফেব্রুয়ারি ১৯, ২০২৬
প্রকাশিত : ফেব্রুয়ারি ১৯, ২০২৬

ফকিরহাটে কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে ইলেকট্রিক মিস্ত্রি নিহত

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালক ইলেকট্রিক মিস্ত্রি হাসিব মোল্লা (২৫) নিহত হয়েছেন। খুলনা-ঢাকা মহাসড়কের ফকিরহাট বিশ্বরোড মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাসিব মোল্লা উপজেলার বারাশিয়া গ্রামের কাশেম মোল্লার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে হাসিব মোল্লা ফকিরহাট বাজার থেকে মোটরসাইকেলযোগে বাড়ির দিকে যাচ্ছিলেন। তিনি বিশ্বরোড মোড় এলাকায় এসে বাইপাস সড়ক থেকে মহাসড়ক পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী এন আর কার্গো সার্ভিস নামে একটি কাভার্ডভ্যানের চাকার নিচে পড়েন। এতে তিনি ঘটনাস্থলে নিহত হন।

ঘটনার পর মহাসড়কে দীর্ঘসময় যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ফকিরহাট মডেল থানা পুলিশ, হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে গেছে।

মোল্লাহাট হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আসাদুজ্জামান হাওলাদার বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে। ঘাতক কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে। তবে চালক ও সহযোগী পালিয়ে গেছে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram