ঢাকা
১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:৩৫
প্রকাশিত : ফেব্রুয়ারি ১৬, ২০২৬
আপডেট: ফেব্রুয়ারি ১৬, ২০২৬
প্রকাশিত : ফেব্রুয়ারি ১৬, ২০২৬

আড়াইহাজারে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

শাজাহান কবির, আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে লিটন (৩৩) নামে এক শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে শিক্ষার্থীরা। লিটন শেরপুর জেলা সদরের মাঝপাড়া গ্রামের মোঃ সুলতান আলীর ছেলে।

ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে উপজেলার হাইজাদী ইউনিয়নের কলাগাছিয়া উচ্চ বিদ্যালয়ে। শিক্ষার্থীরা জানান, গত ২৯ শে জানুয়ারি ওই স্কুলের কৃষি শিক্ষা বিভাগের শিক্ষক মোঃ লিটন সরকার ওই স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রীকে ঐ এলাকার মোতাস্বিন এর মালিকানাধীন ভাড়াটিয়া বাড়িতে প্রাইভেট পড়ানোর সময় ধর্ষণ করে। ওই সময় একজন গোপনে ধর্ষণের ঘটনার ভিডিও ধারণ করে। ভিডিওটি বর্তমানে কয়েকদিন যাবত এলাকায় ছড়িয়ে পড়ে। অত্র স্কুলের শিক্ষার্থীরা তা জানতে পেরে সোমবার দুপুরে ঐ শিক্ষককে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। শিক্ষার্থীরা শিক্ষক লিটনকে স্কুল থেকে বহিষ্কারসহ তার উপযুক্ত বিচারের দাবিতে স্কুল চত্বরে বিক্ষোভ মিছিল করে। শিক্ষক লিটন অত্র স্কুলে ১১ বছর যাবত শিক্ষকতা করেন। অনৈতিক কাজের জন্য তাকে একাধিকবার স্কুলের প্রধান শিক্ষিকা রাহিমা আক্তার সতর্ক করে দিয়েছেন।

শিক্ষক লিটন জানান, কলাগাছিয়া এলাকার আনোয়ার হোসেন আনুর মেয়ের জামাই মাসুদ ভিডিওটি নেটে ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে তার কাছ থেকে ১ লাখ ১ হাজার টাকা ব্ল্যাকমেইল করে নিয়েছে।

স্কুলের প্রধান শিক্ষিকা রাহিমা আক্তার জানান, আমি স্কুলে এসে দেখি শিক্ষার্থীরা ওই শিক্ষককে মেরে আটকিয়ে রেখেছে, ব্যাপারটি আমি এলাকার গণ্যমান্য লোকদেরকে জানিয়েছি। পুলিশ এসে শিক্ষককে থানায় নিয়ে গেছে।

নারায়ণগঞ্জ জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম (গ সার্কেল) জানান, পুলিশ গিয়ে শিক্ষককে উদ্ধার করে থানায় নিয়ে এসেছে, আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram