ঢাকা
১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:১৭
প্রকাশিত : ফেব্রুয়ারি ১৫, ২০২৬
আপডেট: ফেব্রুয়ারি ১৫, ২০২৬
প্রকাশিত : ফেব্রুয়ারি ১৫, ২০২৬

টাঙ্গাইলে ৮টি আসনে জাতীয় পার্টিসহ ২৭ প্রার্থী জামানত হারালেন

টাঙ্গাইল প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের ৮টি সংসদীয় আসনের ৪৭ জন প্রার্থীর মধ্যে ২৭ জন প্রার্থী তাদের জামানত হারিয়েছেন। ঘোষিত ফলাফল পর্যালোচনায় এ তথ্য জানা যায়। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, মোট প্রদত্ত ভোটের ৮ ভাগের এক ভাগ ভোট পেলে সেই প্রার্থীর জামানত রক্ষা হবে। কিন্তু ২৭ প্রার্থীর কেউই মোট গৃহীত ভোটের ৮ ভাগের এক ভাগ ভোট পাননি।

টাঙ্গাইল-১ (মধপুর-ধনবাড়ী) : এ আসনে ৪ জন প্রার্থী জামানত হারিয়েছেন। এরা হলেন- জাতীয় পার্টির প্রার্থী মুহাম্মদ ইলিয়াস হোসেন, ইসলামী আন্দোলনের প্রার্থী হারুন অর রশীদ, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলী ও আসাদুল ইসলাম। তবে এ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলী প্রতীক পাওয়ার পর নির্বাচন থেকে সরে দাঁড়ান।

টাঙ্গাইল-২ (ভূঞাপুর- গোপালপুর) : এ আসনে ২ জন প্রার্থী জামানত হারিয়েছেন। এরা হলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মনোয়ার হোসেন সাগর ও জাতীয় পার্টির প্রার্থী হুমায়ুন কবীর তালুকদার।

টাঙ্গাইল-৩ (ঘাটাইল) : এ আসনে ২ জন প্রার্থী জামানত হারিয়েছেন। এরা হলেন- স্বতন্ত্র প্রার্থী আইনিন নাহার ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী রেজাউল করিম।

টাঙ্গাইল-৪ (কালিহাতী) : এ আসনে ৩ জন প্রার্থী জামানত হারিয়েছেন। এরা হলেন- জাতীয় পার্টির প্রার্থী লিয়াকত আলী, স্বতন্ত্র প্রার্থী আব্দুল হালিম মিয়া ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আলী আমজাদ হোসেন।

টাঙ্গাইল- ৫ (সদর) : এ আসনে ৭ জন প্রার্থী জামানত হারিয়েছেন। এরা হলেন- বাংলাদেশ কংগ্রেসর প্রার্থী একেএম শফিকুল ইসলাম (ডাব), ইসলামী আন্দোলন বাংলাদেশের খন্দকার জাকির হোসেন (হাতপাখা), গণসংহতি আন্দোলনের ফাতেমা আক্তার (মাথাল), জাতীয় পার্টির মোজাম্মেল হক (লাঙ্গল), গণঅধিকার পরিষদের মো. শফিকুল ইসলাম (ট্রাক), বাংলাদেশ সুপ্রীম পার্টি-বিএসপি’র মো. হাসরত খান ভাসানী (একতারা) এবং জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র সৈয়দ খালেকুজ্জামান মোস্তফা (তারা)।

টাঙ্গাইল- ৬ (নাগরপুর- দেলদুয়ার) : এ আসনে ৫ জন প্রার্থী জামানত হারিয়েছেন। এরা হলেন- জাতীয় পার্টি (জেপি) তারেক শামস খান(বাইসাইকেল), ইসলামি আন্দোলন বাংলাদেশ প্রার্থী মোঃ আখিনুর মিয়া (হাতপাখা), জাতীয় পার্টি মোহাম্মদ মামুনুর রহিম (লাঙ্গল), স্বতন্ত্র প্রার্থী মোঃ জুয়েল সরকার (হরিণ) ও মুহাম্মদ আশরাফুল ইসলাম (মোরগ)।

টাঙ্গাইল- ৭ (মির্জাপুর) : এ আসনে বাংলাদেশ রিপাবলিকান পার্টির তোফাজ্জল হোসেন (হাতি) জমানত হারিয়েছেন।

টাঙ্গাইল-৮ (বাসাইল সখীপুর) : এ আসনে ৩ জন প্রার্থী জামানত হারিয়েছেন। এরা হলেন- বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আওয়ার মাহমুদ, আমজনতা দলের আলমগীর হোসেন, জাতীয় পার্টির নাজমুল হাসান।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram