ঢাকা
১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:০৪
প্রকাশিত : ফেব্রুয়ারি ১০, ২০২৬
আপডেট: ফেব্রুয়ারি ১০, ২০২৬
প্রকাশিত : ফেব্রুয়ারি ১০, ২০২৬

মানিকগঞ্জের পাটুরিয়া ও আরিচা ঘাটে যাত্রীদের উপচেপড়া ভিড় ও ভোগান্তি

মানিকগঞ্জ প্রতিনিধি: ভোট দিতে যাওয়া দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার যাত্রীদের উপচেপড়া ভিড় শুরু হয়েছে মানিকগঞ্জের পাটুরিয়া ও আরিচা ঘাটে। ভোর থেকেই অতিরিক্ত যাত্রীর চাপে পারাপারে হিমশিমে পড়েছে ঘাট কর্তৃপক্ষ। নদী পার হতে যাত্রীদের ঘাট এলাকায় ঘন্টার পর ঘন্টা ধরে অপেক্ষা করতে হচ্ছে। ভোগান্তিতে পড়েছেন পারাপারের হাজারো মানুষ। রাস্তায় যানবাহন ও লঞ্চে বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ করেছে যাত্রীরা।

মানিকগঞ্জের পাটুরিয়া ও আরিচা ঘাট ঘুরে দেখা গেছে, ভোর থেকেই অতিরিক্ত চাপ পড়ে পাটুরিয়া ও আরিচা ঘাটে। দূরপাল্লার পরিবহন ও লোকাল বাসে চড়ে যাত্রীরা ঘাট এলাকায় আসতে থাকে। সরাসরি ফেরি পারাপারের যাত্রীরা কিছুটা স্বস্তিতে পার হতে পারলেও বিড়ম্বনায় পড়ছেন কাটা সার্ভিসের যাত্রীরা। এসব যাত্রীরা লঞ্চ কিংবা ফেরিতে পার হতে ভোগান্তিতে পড়ছেন। যাত্রীর তুলনায় লঞ্চের সংখ্যা কম হওয়ায় যাত্রীদের নদী পার হতে ঘন্টার পর ঘন্টা ধরে অপেক্ষায় থাকতে হচ্ছে।

কুষ্টিয়াগামী লঞ্চ পারের যাত্রী সবুজ আহমেদ জানান, তিনি ভোট দিতে বাড়ি যাচ্ছেন। তার সাথে আরও দুইজন আছেন। তারা ঢাকার গাবতলী থেকে বাড়তি ভাড়া দিয়ে পাটুরিয়াঘাটে পৌছেন সকাল ১০টার দিকে। টিকেটের জন্য লাইনে দাঁড়িয়ে লঞ্চ কাউন্টারের ভিড়ের কারণে বেলা সাড়ে ১১টায়ও পার হতে পারেন নি। এভাবে বহু নারী ও বৃদ্ধদের লঞ্চ ঘাটে কষ্ট ভোগান্তি পোহাতে হচ্ছে। একই অবস্থা আরিচা লঞ্চঘাটেও।

লঞ্চ কর্তৃপক্ষ জানায়, পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ৩২ টি লঞ্চ থাকলেও এখন চলাচল করছে ২২টি লঞ্চ । হঠাৎ অতিরিক্ত যাত্রীর চাপে তাদেরও হিমশিমে পড়তে হয়েছে।

এদিকে, বিআইডব্লিউটিসি আরিচা সেক্টরের ডিজিএম আবদুস সালাম জানান, আরিচা-কাজিরহাট ও পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে তাদের ১৬টি ফেরি রয়েছে। অতিরিক্ত যাত্রী ও যানবাহনের কারণে তারা আরও দুইটি ফেরি বহরে যুক্ত করেছেন। অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী বাস ও যাত্রী পারাপার করছেন।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram