ঢাকা
৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৬:১৩
প্রকাশিত : ফেব্রুয়ারি ৬, ২০২৬
আপডেট: ফেব্রুয়ারি ৬, ২০২৬
প্রকাশিত : ফেব্রুয়ারি ৬, ২০২৬

যশোরে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত অবস্থায় ১১টি ককটেল উদ্ধার

যশোর প্রতিনিধি: যশোরে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত অবস্থায় ১১টি ককটেল উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে শহরের রেলওয়ে স্টেশন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব সূত্র জানায়, রাত সাড়ে ৯ টার দিকে র‍্যাব-৬, সিপিসি-৩, যশোরের একটি দল যশোর রেলওয়ে স্টেশনের সামনে মোবাইল টাওয়ারসংলগ্ন বস্তি এলাকায় অভিযান চালায়। এ সময় রেলওয়ের পরিত্যক্ত একটি কোয়ার্টারের ভেতরে বারান্দার মেঝেতে কসটেপ দিয়ে মোড়ানো পরিত্যক্ত অবস্থায় ১১টি ককটেল উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ককটেলগুলো উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram