ঢাকা
২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৮:২৫
প্রকাশিত : ফেব্রুয়ারি ৫, ২০২৬
আপডেট: ফেব্রুয়ারি ৫, ২০২৬
প্রকাশিত : ফেব্রুয়ারি ৫, ২০২৬

গফরগাঁওয়ে যৌথবাহিনীর অভিযানে বিদেশি পিস্তলসহ তিনজন গ্রেফতার

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের গফরগাঁওয়ে সেনাবাহিনী ও থানা পুলিশের যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্রসহ পৃথক স্থান থেকে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে যৌথবাহিনীর পৃথক সাঁড়াশি অভিযানে গফরগাঁও ছাত্রদলের আহবায়ক মুক্তার হোসেন, দুই সহহোদর মোঃ কামরুল ইসলাম ও সাব্বিরকে গ্রেফতার করা হয়।

এর আগে যৌথবাহিনী রাত আনুমানিক ৩টার দিকে গফরগাঁও ছাত্রদলের আহবায়ক মুক্তার হোসেনের হাটুরিয়া গ্রামের বাড়ি ঘিরে ফেলে। এ সময় মুক্তার সাথে থাকা লোকজন ফেসবুকে লাইভে এসে সকলের নিকট দোয়া চায়। মুক্তারকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করে নিয়ে আসে।

গফরগাঁওয়ের উথুরী গ্রাম থেকে দুই সহোদর কামরুল ও সাব্বিরের কাছ থেকে একটি বিদেশি পিস্তল (MADE IN USA, 7.62MM খোদাইকৃত) সহ ১ রাউন্ড গুলি ভর্তি ম্যাগাজিন, একটি পিস্তল সদৃশ্য লাইটার, একটি পুরাতন তরবারি, একাধিক রামদা, চাকু ও একটি চাইনিজ কোড়াল উদ্ধার করা হয়। এছাড়াও তাদের নিকট হতে বিভিন্ন ব্র্যান্ডের ০৪টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

গফরগাঁও থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান বলেন, জিআর, সিআর ও অস্ত্র মামলায় আসামিদের ময়মনসিংহ আদালতে প্রেরণ করা হয়েছে।

প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram