ঢাকা
২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৮:২৫
প্রকাশিত : ফেব্রুয়ারি ৫, ২০২৬
আপডেট: ফেব্রুয়ারি ৫, ২০২৬
প্রকাশিত : ফেব্রুয়ারি ৫, ২০২৬

নাটোরে জার্মান আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার, আটক ২

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি: নাটোর সদর উপজেলার কানাইখালী এলাকায় যৌথ বাহিনীর অভিযানে একটি অবৈধ জার্মান আগ্নেয়াস্ত্রসহ অস্ত্র তৈরির সরঞ্জাম ও মদ উদ্ধার করা হয়েছে। এ সময় দুইজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন—তাপস (৩৫) ও প্রান্ত (২৭)।

গতকাল গভীর রাতে পরিচালিত ওই যৌথ অভিযানে সন্দেহভাজনদের কাছ থেকে একটি জার্মান শটগান, একটি রাইফেল বডি, বিভিন্ন ধরনের অস্ত্র তৈরির সরঞ্জাম এবং মদ জব্দ করা হয় বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

অভিযান শেষে আটককৃতদের নাটোর সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং পুলিশি তদন্ত কার্যক্রম চলমান আছে।

স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করা যাচ্ছিল। অবশেষে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও সরঞ্জাম উদ্ধারের ঘটনায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে।

পুলিশ সূত্র জানায়, উদ্ধারকৃত অস্ত্রগুলো কোথা থেকে এসেছে এবং এর পেছনে কোনো সংঘবদ্ধ চক্র জড়িত কি না—তা খতিয়ে দেখা হচ্ছে।

প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram