ঢাকা
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৬:১৯
প্রকাশিত : ফেব্রুয়ারি ৪, ২০২৬
আপডেট: ফেব্রুয়ারি ৪, ২০২৬
প্রকাশিত : ফেব্রুয়ারি ৪, ২০২৬

জামায়াত দেশকে আফগানিস্তানের মতো তালেবান রাষ্ট্র বানাতে চায়: ড. শেখ ফরিদ

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনের বিএনপির প্রার্থী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম বলেছেন, জামায়াত আফগানিস্তানের মতো বাংলাদেশকে তালেবান রাষ্ট্র বানাতে চায়। ওরা ঘরবন্দি করে নারীদের চাকরি ও কর্মসংস্থান বন্ধ করে ধর্মের দোহাই দিয়ে আইয়ামে জাহিলিয়াতের যুগে ফিরে যেতে চায়। বিএনপি দেশের জনসংখ্যার অর্ধেক নারীকে সাথে নিয়ে উন্নয়নের অগ্রগতি জোরদার করতে চায়। আরো অধিক হারে নারীদের কর্মসংস্থান সৃষ্টি ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে চায়।

বুধবার দুপুরে বাগেরহাটের রামপাল উপজেলার গৌরম্ভা ইউনিয়নের খানজাহান আলী মাধ্যমিক বিদ্যালয়ে মাঠে অনুষ্ঠিত ধানের শীষের নির্বাচনী বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির প্রার্থী ড. শেখ ফরিদ আরো বলেন, জনগণের শক্তিই বিএনপির মূল শক্তি, আর সেই শক্তিকে সঙ্গে নিয়েই স্বাধীনতা বিরোধীদের সকল ষড়যন্ত্র ও অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। বিএনপি ক্ষমতায় এলে দেশের মানুষের জানমাল, ভোটাধিকার ও বাকস্বাধীনতা পূর্ণমাত্রায় নিশ্চিত করা হবে। রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানে জবাবদিহিতা প্রতিষ্ঠা করে দুর্নীতি ও দুঃশাসনের অবসান ঘটানো হবে। ঐক্যবদ্ধভাবে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বে জনগণের সরকার প্রতিষ্ঠা করা সম্ভব। এজন্য ধানের শীষে ভোট দিতে সকলের সহযোগীতা কামনা করেন তিনি।

গৌরম্ভা ইউনিয়ন বিএনপির সভাপতি মাষ্টার মুজিবর রহমান জোয়ারদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শরাফত হোসেন সঞ্চালনায় জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও ফাকিরহাট উপজেলা বিএনপির সভাপতি কামরুল ইসলাম গোরা, রামপাল উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান তুহিন, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বাবু, কেন্দ্রীয় ছাত্রদলের যুুগ্ম সহ সাধারণ সম্পাদক শারমিন সুলতানা রুমা প্রামুখ।

গৌরম্ভায় বিএনপির এই নির্বাচনী জনসভায় হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। জনসভা শেষে আগত হাজার হাজার নারী-পুরুষ দু’হাত তুলে সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে শেখ ফরিদুল ইসলামকে বিজয়ী করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram