ঢাকা
৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১১:২৫
প্রকাশিত : ফেব্রুয়ারি ৩, ২০২৬
আপডেট: ফেব্রুয়ারি ৩, ২০২৬
প্রকাশিত : ফেব্রুয়ারি ৩, ২০২৬

আমার ভোট আমি দেবো, তোমারটাও আমি দেবো এই দিন শেষ: জামায়াত আমির

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: আমার ভোট আমি দেবো, তোমারটাও আমি দেবো এই দিন শেষ- বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ছলে-বলে কৌশলে আমাদের জিততেই হবে এই ধারণা থেকে বের হয়ে আসতে হবে। চব্বিশের যুবকেরা ঘুমিয়ে পড়েনি, জেগে আছে।তারা নিজ ভোটের পাহারা যেমন দিবে, অন্যের ভোটের পাহারাও দিবে। কোন দুর্বৃত্ত আর কারো ভোটে হাত দিতে পারবে না।

আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জের কটিয়াদি কলেজ মাঠে এক নির্বাচনী জনসভায় এ কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, জনগণের কিসমতকে যারা হাইজ্যাক করেছে তাদের আর সুযোগ না দেয়ার আহ্বান জানাই। চব্বিশের তরুণরা পরিবর্তন চেয়েছে। একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে ফেব্রুয়ারির ১৩ তারিখ থেকে এই পরিবর্তনের সূচনা হবে। আমরা সকল ধর্মীয় সম্প্রীতির মাধ্যমে দেশটাকে ফুলের বাগানের মতো সাজাতে চাই।

ভোট প্রার্থনা করে জামায়াত আমির বলেন, চাঁদাবাজ, মামলাবাজ এবং বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে আপনাদের পবিত্র আমানত ভোট আমাদের দিন। আমরা কথা দিচ্ছি সবকিছু দিয়ে আপনাদের আস্থার প্রতিদান দেবো। যুবকদের হাতকে শিক্ষা-প্রশিক্ষণ দিয়ে শক্তিশালী করবো। সকলের যোগ্যতা অনুযায়ী সম্মানের কাজ তুলে দেওয়া হবে। বেকার ভাতা নয়, মর্যাদার সাথে সঙ্গতি রেখে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

গণভোটে হ্যাঁ এর পক্ষে সমর্থন দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, দুটো ভোট হবে। একটি হবে সংসদের, আরেকটি হবে গণভোট। গণভোট জুলাই আকাঙ্খার পক্ষে। আপনারা গণভোটে হ্যাঁ বলবেন। হ্যাঁ মানে আজাদী, না মানে গোলামী।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram