ঢাকা
৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৬:৪৭
প্রকাশিত : ফেব্রুয়ারি ২, ২০২৬
আপডেট: ফেব্রুয়ারি ২, ২০২৬
প্রকাশিত : ফেব্রুয়ারি ২, ২০২৬

যারা পেশিশক্তির মাধ্যমে ভোট ছিনিয়ে নিতে চায় তাদের কেন্দ্রে কেন্দ্রে প্রতিহত করা হবে: মামুনুল হক

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ: বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক বলেছেন, যারা পেশিশক্তির মাধ্যমে ভোট ছিনিয়ে নিতে চায় তাদের কেন্দ্রে কেন্দ্রে প্রতিহত করা হবে। যারা পেশিশক্তি প্রয়োগের চিন্তা করছেন, যারা সন্ত্রাসের মাধ্যমে অতীতের মত আবার নতুন করে ক্ষমতা দখল করার স্বপ্নে বিভোর আছেন তাদের সতর্ক করতে চাই এই বিপদজনক পথে পা দিবেন না।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে গোপালগঞ্জ শহরলীর সমন্বিত সরকারি অফিস ভবন সংলগ্ন সড়কের উপর অনুষ্ঠিত পথসভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, কোন কোন প্রার্থী অতীতের আচরণ স্বভাবগত কারণে ছাড়তে এখনো প্রস্তুত হয়নি। সন্ত্রাসের মাধ্যমে অথবা পেশিশক্তির মাধ্যমে যদি কেউ জনতার ব্যালটের রায় ছিনতাই করার চেষ্টা করে প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে তাদের প্রতিহত করতে বাধ্য হবো।

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক আরো বলেন, ১১ দল কারো ব্যক্তিস্বার্থ উদ্ধার করার জন্য গঠিত হয়নি। ১১ দলীয় নির্বাচনী ঐক্য কোন একটি দল বা কোন একটি গোষ্ঠীকে ক্ষমতায়ন করার জন্য জোট করেনি। নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে বলেন, আমরা আশা করি নির্বাচনী লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করবে।

গোপালগঞ্জের পথসভা শেষে ফরিদপুরের উদ্যোশ্যে রওনা হন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram