

কেরানীগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে বাংলাদেশ হবে সুখি সমৃদ্ধ দেশ। জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ বলে মন্তব্য করেছেন ঢাকা-২ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী কর্নেল ( অব:) আব্দুল হক।
আজ শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে কেরানীগঞ্জ উপজেলার কালিন্দী ইউনিয়নে নির্বাচনী গণসংযোগকালে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, আগামী দিনে কেরানীগঞ্জ হবে চাঁদাবাজমুক্ত, ভূমিদস্যুমুক্ত ও সন্ত্রাসমুক্ত। এখানে আর কোনো অন্যায়, জুলুম বা অবিচার চলতে দেওয়া হবে না। মানুষ শান্তিতে বসবাস করবে, নিরাপদে ব্যবসা করবে এবং ন্যায্য অধিকার নিয়ে মাথা উঁচু করে চলবে—এই লক্ষ্য নিয়েই বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, “আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আপনারা যদি দাড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে জামায়াতে ইসলামীকে দায়িত্ব দেন, তাহলে আমরা কথা নয়—কাজের মাধ্যমে প্রমাণ করব যে জনগণের খেদমত কীভাবে করতে হয়। আমরা ক্ষমতার রাজনীতি নয়, জনগণের সেবার রাজনীতি বিশ্বাস করি। মানুষের জান-মাল, ইজ্জত ও অধিকার রক্ষাই হবে আমাদের অঙ্গীকার।
নির্বাচনী গণসংযোগে উপস্থিত ছিলেন, ঢাকা জামায়াতে ইসলামীর সুরা সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ তৌফিক হাসান, কেরানীগঞ্জ মডেল পশ্চিম থানা জামায়াতে ইসলামীর আমির মোহাম্মদ আব্দুর রহিম মজুমদার, কেরানীগঞ্জ মডেল থানা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।

