ঢাকা
৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৮:৪১
প্রকাশিত : জানুয়ারি ২৯, ২০২৬
আপডেট: জানুয়ারি ২৯, ২০২৬
প্রকাশিত : জানুয়ারি ২৯, ২০২৬

গৌরীপুরে দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত-৪

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহ–কিশোরগঞ্জ মহাসড়কে গৌরীপুরে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুটি সিএনজির মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন।

ময়মনসিংহ–কিশোরগঞ্জ মহাসড়কে গৌরীপুরের ডৌহাখলা ইউনিয়নের চরশ্রীরামপুর এলাকার মেসার্স তাসনিম ফিলিং স্টেশনের পশ্চিম পাশে এ দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ময়মনসিংহ থেকে আগত একটি সিএনজি গৌরীপুর থেকে ময়মনসিংহগামী একটি সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের একটি সিএনজি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই আনুমানিক ৬০ বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়।

এ সময় উভয় সিএনজির যাত্রীসহ অন্তত চারজন গুরুতর আহত হয়। দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন এগিয়ে এসে আহত ও নিহত ব্যক্তিকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। দুর্ঘটনার ফলে কিছু সময়ের জন্য মহাসড়কে আতঙ্ক সৃষ্টি হলেও যান চলাচল স্বাভাবিক ছিল। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত দুটি সিএনজি রাস্তা থেকে পাশে সরিয়ে নেয়।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ কামরুল হাসান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। দুর্ঘটনার পরও মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram