ঢাকা
৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১২:১৫
প্রকাশিত : জানুয়ারি ৬, ২০২৬
আপডেট: জানুয়ারি ৬, ২০২৬
প্রকাশিত : জানুয়ারি ৬, ২০২৬

মানিকগঞ্জে রস ছাড়া গুড় তৈরি, ভেজাল গুড় ও চুলা ধ্বংস

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের মজমপাড়া এলাকায় রস ছাড়াই ভেজাল গুড় তৈরির অভিযোগে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে গুড় তৈরির চুলা, সরঞ্জাম, চিটাগুড় ও প্রায় ১০ কেজি ভেজাল গুড় ধ্বংস করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে মানিকগঞ্জ জেলা কার্যালয়ের অতিরিক্ত সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেলের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। অভিযানের সময় কোকিল উদ্দিন ও তার স্ত্রীকে রস ছাড়াই গুড় তৈরি করতে দেখা যায়।

স্থানীয়রা জানান, কোকিল উদ্দিন দীর্ঘদিন ধরেই চিটাগুড় ব্যবহার করে ভেজাল গুড় তৈরি করে তা নিয়মিত বাজারে সরবরাহ করছিলেন। খেজুর গুড়ের নামে যা বিক্রি হচ্ছিল তা রস ছাড়া ভেজাল গুড়।

অভিযান শেষে সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, রস না থাকলেও কোকিল প্রতিদিন ১০ থেকে ১৫ কেজি করে গুড় তৈরি করতেন। ভোক্তাদের ঠকানোর উদ্দেশ্যেই এই ভেজাল উৎপাদন চলছিল। অভিযানে ভেজাল গুড়, চিটাগুড় ও চুলাসহ উৎপাদনের সব সরঞ্জাম ধ্বংস করা হয়েছে।

তিনি আরও জানান, জনস্বার্থে ভেজালবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram