ঢাকা
৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১২:১৫
প্রকাশিত : জানুয়ারি ৬, ২০২৬
আপডেট: জানুয়ারি ৬, ২০২৬
প্রকাশিত : জানুয়ারি ৬, ২০২৬

শীতে কাঁপছে টাঙ্গাইল, বিপাকে নিম্ন আয়ের মানুষ

টাঙ্গাইল প্রতিনিধি: প্রচন্ড শীত আর মাঝে মাঝে দমকা হাওয়ায় কাঁপছে টাঙ্গাইল। মাঝে দু একদিন সূর্যের দেখা মিললেও তা স্থায়ী হয়নি, বেলা বাড়ার সাথে জেঁকে বসেছে শীত। এতে নিম্ন আয়ের মানুষের উৎকন্ঠা বেড়েছে। হাড় কাঁপানো এ শীতে কর্মহীন হয়ে পড়েছে খেটে খাওয়া মানুষ।

টাঙ্গাইলে গত মাসের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। রোববার টাঙ্গাইলে ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এর আগে শনিবার ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রেকর্ড করা হয়েছে।

এদিকে শীতের তীব্রতায় গত এক সপ্তাহ ধরে বিপর্যস্ত হয়ে পড়েছে টাঙ্গাইলের নিম্ন আয়ের মানুষ। ঘন কুয়াশার সঙ্গে হালকা বাতাস থাকায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। শীতে গরম কাপড় না থাকায় বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। এরপর আবার আয় রোজগার বন্ধ।

টাঙ্গাইল আবহাওয়া পর্যবেক্ষক কেন্দ্রের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা বজলুর রশিদ জানান, আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তবে পুরো জানুয়ারি মাস জুড়ে এমন আবহাওয়া বিরাজ করতে পারে। আগামী বুধবার থেকে আবহাওয়া পরিস্থিতির আরো অবনতি হতে পারে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram