ঢাকা
প্রকাশিত : December 17, 2025
আপডেট: December 17, 2025
প্রকাশিত : December 17, 2025

সাতকানিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

রমজান আলী, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালাহ্ উদ্দিন হাসান চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সাতকানিয়া পৌর এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার এড. সালাহ্ উদ্দিন হাসান চৌধুরী (৫৩) সাতকানিয়া পৌরসভা ৩ নম্বর ওয়ার্ড সতি পাড়া এলাকার মৃত এড. মুক্তার আহমেদ চৌধুরী ছেলে এবং কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি মঈনুদ্দীন হাসান চৌধুরীর ছোট ভাই।

সালাহ্ উদ্দিন হাসান চৌধুরীর পরিবার জানায়, তিনি মায়ের অসুস্থতার খবর পেয়ে বাড়িতে এসেছিলেন এবং গ্রেপ্তারের সময় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করেছেন।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মন্জুরুল হক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, একটি রাজনৈতিক মামলায় সন্দিগ্ধ সাবেক ভাইস চেয়ারম্যান সালাহ্ উদ্দিন হাসান চৌধুরীকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram