ঢাকা
৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৩:৩৪
প্রকাশিত : নভেম্বর ১১, ২০২৫
আপডেট: নভেম্বর ১১, ২০২৫
প্রকাশিত : নভেম্বর ১১, ২০২৫

পাইকগাছায় প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, যুবকের বিরুদ্ধে মামলা

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় মুসলিম প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের ঘটনায় হিন্দু ধর্মাবলম্বী যুবকের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। পুলিশ ধর্ষিতা কিশোরীকে উদ্ধার করে খুমেক হাসপাতালের মাধ্যমে ডাক্তারী পরীক্ষা সম্পন্ন করিয়েছে। চাঞ্চল্যকর এ ধর্ষণের ঘটনাটি গত ৭ নভেম্বর শুক্রবার সকাল সাড়ে ৭ টায় উপজেলার লতা ইউনিয়নের মুনকিয়ায়।

থানা পুলিশ ও ভিকটিমের পারিবারিক সূত্র জানায়, উপজেলার মুনকিয়া এলাকার প্রতিবন্ধী দম্পতির ১৩ বছরের বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী মেয়ে প্রতিদিনের ন্যায় ঘটনার দিন সকালে স্থানীয় গুণখালী নদীর ধারে ছাগল চরাতে যায়। সকালে ঐ এলাকায় লোকজনের উপস্থিতি কম থাকার সুযোগে একই এলাকার কৃষ্ণপদ মল্লিকের ছেলে বিচিত্র মল্লিক (৩৩) তাকে খাবার খেতে টাকা দিয়ে পাশের মৎস্য ঘেরের নিকটবর্তী গেওয়া বাগানে ডেকে নিয়ে তার হাত বেঁধে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় কিশোরীর আত্মচিৎকারে পার্শ্ববর্তী লোকজন এগিয়ে আসলে বিচিত্র দৌড়ে পালিয়ে যায়। তাৎক্ষণিক বিষয়টি জানাজানি হলে গোটা এলাকায় চাঞ্চল্যেও সৃষ্টি হয়।

এ ঘটনায় প্রতিবন্ধী ওই কিশোরীর নানা আব্দুস সাত্তার সানা (৬২) বাদী হয়ে ধর্ষক বিচিত্রকে আসামি করে থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছে। যার মামলা নং ০৭, তাং ০৯-১১-২০২৫।

পারিবারিক সূত্র জানায়, এর আগেও বিচিত্র ঐ কিশোরীকে খাবার খেতে টাকা দিত। ভিকটিমের পিতা-মাতাও প্রতিবন্ধী হওয়ায় তাদের সাথে ঐ কিশোরী মেয়ে নানা আব্দুস সাত্তার সানার বাড়িতেই বসবাস করে।

এ ব্যাপারে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ভিকটিম কিশোরীকে উদ্ধার করে ডাক্তারী পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram