ঢাকা
১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৮:১৯
প্রকাশিত : অক্টোবর ১৪, ২০২৫
আপডেট: অক্টোবর ১৪, ২০২৫
প্রকাশিত : অক্টোবর ১৪, ২০২৫

বরিশালে বিএনপিতে যোগ দিলেন ৪০ সনাতন ধর্মাবলম্বী পরিবার

জিহাদ রানা, বরিশাল ব্যুরো চীফ: বরিশাল সদর উপজেলায় বিএনপি নেতার হাতে ফুল দিয়ে দলটিতে যোগদান করেছেন ৪০টি সনাতন ধর্মাবলম্বী পরিবারের সদস্যরা। সোমবার (১৩ অক্টোবর) রাতে উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নের উত্তর কড়াপুর বৌশেরহাটে এই যোগদান অনুষ্ঠিত হয়।

বরিশাল সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও রায়পাশা-কড়াপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সোমবার বিকেলে রায়পাশা-কড়াপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে বৌশেরহাটে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি উদ্বোধন করা হয়।

বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহীন এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। এ ছাড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিয়াউল ইসলাম সাবু, যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন, আলহাজ মন্টু খান, মাহাবুবুল আলম বাবুলসহ উপজেলা এবং ইউনিয়ন বিএনপি ও তাদের অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষভাগে রায়পাশা-কড়াপুর ইউনিয়নের হিন্দু সম্প্রদায়ের ৪০টি পরিবারের নারী-পুরুষ জেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহীনের হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপিতে যোগদান করেন। তারা ওই ইউনিয়নের বাসিন্দা অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার জয়দেব সিং-এর নেতৃত্বে বিএনপিতে যোগ দিয়েছেন বলে জানা গেছে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram