ঢাকা
১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১০:২৭
প্রকাশিত : সেপ্টেম্বর ১০, ২০২৫
আপডেট: সেপ্টেম্বর ১০, ২০২৫
প্রকাশিত : সেপ্টেম্বর ১০, ২০২৫

বাগেরহাটে কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতা গ্রেপ্তার

মো: সাগর মল্লিক, ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলার বালিয়াডাঙ্গা এলাকায় নিজ মেয়ে (১৪) কে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত পিতা নছিমন চালক আল মাহমুদ শেখ (৪০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ব্যাপারে বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে থানায় একটি ধর্ষণ মামলা করেছে ওই মেয়ে।

পুলিশ জানান, মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় লম্পট পিতা শরীর ম্যাসেজ করার জন্য তার মেয়েকে ঘরে ডেকে নেয়। এসময় মেয়েকে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে।

স্থানীয়দের সহযোগিতায় লম্পট পিতা আল মাহমুদ শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই কিশোরী মেয়ে স্থানীয় একটি মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী। তার মা দীর্ঘদিন আগে তার বাবাকে ছেড়ে অন্যত্র চলে গেছেন। ঘটনার সময় ওই মেয়ে বাড়িতে একা ছিল।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজজাক মীর বলেন, এ ঘটনায় ভিকটিমের চাচা মামুন বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন-(৯) এর ১ ধারায় থানায় একটি মামলা করেন। মামলায় অভিযুক্ত আসামি মাহমুদ শেখকে গ্রেপ্তার করা হয়েছে। ভিকটিমের ডাক্তারী পরীক্ষা এবং ২২ ধারায় জবানবন্দী গ্রহণ প্রক্রিয়াধীন।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram