ঢাকা
১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১১:২৮
প্রকাশিত : আগস্ট ৭, ২০২৫
আপডেট: আগস্ট ৭, ২০২৫
প্রকাশিত : আগস্ট ৭, ২০২৫

বাগেরহাট ভূমি অফিসে চাঁদাবাজি, তিন ভুয়া সাংবাদিক আটক

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট সদর উপজেলা ভূমি অফিসে চাঁদা দাবির অভিযোগে তিন ভুয়া সাংবাদিক আটক হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) এস. এম. নুরুন্নবী এসব ভুয়া সাংবাদিককে আটক করে থানায় হস্তান্তর করেন।

আটক মো. নাসির সরদার দৈনিক রূপবানী পত্রিকার স্টাফ রিপোর্টার, মনিরুজ্জামান মনি এসটিভি বাংলার ক্রাইম ও মো. মোস্তফা সিকদার রনি সাপ্তাহিক তথ্যবাণী পত্রিকার স্টাফ রিপোর্টার বলে পরিচয় দেয়। তাদের কাছ থেকে পরিচয়পত্র, ক্যামেরা ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

বাগেরহাট সদরের সহকারী কমিশনার (ভূমি) এস. এম. নুরুন্নবী এ তথ্য নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট সদর উপজেলা ভূমি অফিসে ঢাকা থেকে এসে চাঁদা দাবি করে তিন ভুয়া সাংবাদিক। বিষয়টি জানতে পেরে তাদের আটক করে থানায় হস্তান্তর করা হয়। ভুয়া পরিচয়ে সাংবাদিকতার নামে অপকর্মকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদ উল হাসান জানান, বাগেরহাট সদরের ভূমি অফিসে চাঁদা দাবির অভিযোগে তিনজন ভুয়া সাংবাদিককে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে আদালতে সোপর্দ করা হবে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram