ঢাকা
৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:৫৪
প্রকাশিত : মার্চ ৩, ২০২৫
আপডেট: মার্চ ৩, ২০২৫
প্রকাশিত : মার্চ ৩, ২০২৫

নারায়ণগঞ্জে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ৮

নারায়ণগঞ্জের চাষাড়ার ২ নং ঢাকেশ্বরী এলাকার একটি টিনশেড বাসায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নারী-শিশুসহ দগ্ধ হয়েছেন আটজন।

সোমবার (৩ মার্চ) ভোর রাতে দগ্ধ অবস্থায় তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

দগ্ধরা হলেন- ১৮ মাস বয়সী সুমাইয়া, ৪ বছরের শিশু জান্নাত, ১০ বছরের সামিয়া, ১২ বছরের সাব্বির এবং ৫০ বছর বয়সী হান্নান।

আহতদের সবার অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। জাতীয় প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন জানান, নারায়ণগঞ্জের ঢাকেশ্বরী এলাকা থেকে দগ্ধ অবস্থায় নারী-শিশুসহ ৮ জনকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। তাদের চিকিৎসা দেয়া হচ্ছে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram