ঢাকা
প্রকাশিত : May 25, 2025
আপডেট: May 25, 2025
প্রকাশিত : May 25, 2025

ঈদযাত্রায় ট্রেনের ৪ জুনের অগ্রিম টিকিট বিক্রি আজ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে আজ পঞ্চম দিনের মতো অনলাইনে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। যাত্রীদের সুবিধার্থে শতভাগ আসনের টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে। তবে অনলাইনে টিকিট না পাওয়ায় অনেকেই চলে গেছেন স্টেশনে।

রোববার (২৫ মে) সকাল ৮টায় শুরু হয় পশ্চিমাঞ্চলর ট্রেনের অগ্রিম টিকিট। আর পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টায়। আজ দেয়া হচ্ছে আগামী ৪ জুনের টিকিট।

প্রসঙ্গত, এবার কেবল অনলাইনেই অগ্রিম টিকিট কাটতে পারছেন ট্রেনের যাত্রীরা। স্টেশনের কাউন্টারে কোনো টিকিট বিক্রি হচ্ছে না।

এদিন মাত্র ঘণ্টানেকের মধ্যেই শেষ হয়ে যায় সব টিকিট। এসময় অনেকে চেষ্টা করেও ঈদ যাত্রার আগাম টিকিট কিনতে ব্যর্থ হন। টিকিট না পেয়ে অনেকেই স্টেশন কাউন্টারের এলেও ফিরতে হচ্ছে খালি হাতে। এ ব্যাপারে সরকারকে কঠোর হবার আহ্বান জানিয়েছেন যাত্রীরা।

উল্লেখ্য, পর্যায়ক্রমে আগামী দিনগুলোতেও অনলাইনে ঈদের টিকেট বিক্রি চলবে। ২৬মে দেয়া হবে ৫ জুনের টিকিট এবং ২৭মে দেওয়া হবে ৬ জুনের অগ্রিম টিকিট। ঈদের ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ৩০মে। এদিন দেয়া হবে আগামী ৯ জুনের অগ্রিম টিকিট।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram