ঢাকা
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১:১০
প্রকাশিত : জানুয়ারি ২৬, ২০২৫
আপডেট: জানুয়ারি ২৬, ২০২৫
প্রকাশিত : জানুয়ারি ২৬, ২০২৫

বিজয় সরণিতে নতুন নির্দেশনায় ভোগান্তিতে চালক ও যাত্রীরা

যানজট নিরসনে বন্ধ করে দেয়া হয়েছে সেনানিবাসের জাহাঙ্গীর গেট থেকে বিজয় সরণি হয়ে ডান দিকে মোড় নেয়ার রাস্তা। এতে সড়কের পরের দুই মোড়ে চাপ বেড়েছে। রোববার (২৬ জানুয়ারি) পূর্ণ কর্মদিবসে রাস্তায় বেড়িয়ে ভোগান্তিতে পড়েছেন যানবাহনের চালক ও যাত্রীরা ।

এর আগে, গত শনিবার থেকে সিদ্ধান্তটি কার্যকরে কাজ করছে ট্রাফিক বিভাগ। আজ অফিস-আদালত, শিক্ষা প্রতিষ্ঠান সব খোলা থাকায় সকাল থেকেই চাপ বেড়েছে বিজয় সরণিতে।

চালক ও যাত্রীরা বলেছেন, ডানে যাওয়া বন্ধ করায় ভোগান্তি আরও বেড়েছে। যে সিগন্যাল পার হতে আগে ১০ মিনিট লাগতো; এখন সেটা পার হতে ২০ মিনিট থেকে আধঘণ্টা সময় লেগে যাচ্ছে। তাই সিদ্ধান্তটি পুনর্বিবেচনার অনুরোধ করেন তারা।

ট্রাফিক পুলিশ বলছে, শনিবার থেকে নতুন সিদ্ধান্ত কার্যকরে কাজ চলমান। তবে নগরবাসীর বড় অংশ বিষয়টি না জানায় পড়ছেন বিপাকে। তাদের প্রত্যাশা, সময়ের সাথে সাথে সেই ভোগান্তি কমে আসবে। তবে, আশানুরূপ পরিবর্তন না আসলে সেটাও বিবেচনা করা হবে বলে জানান তারা।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram