ঢাকা
প্রকাশিত : November 26, 2026
আপডেট: November 26, 2026
প্রকাশিত : November 26, 2026

জিয়াউল আহসানের মামলায় সমাপনী যুক্তিতর্ক উপস্থাপন আজ

শতাধিক ব্যক্তিকে গুম, খুন ও বিচার বহির্ভূতহত্যায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের মামলায় প্রসিকিউশনের সমাপনী যুক্তিতর্ক উপস্থাপন আজ। যা বিটিভির মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-১ এ যুক্তিতর্ক উপস্থাপন করবেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।

জিয়াউল আহসানকে কারাগারে থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন। এসময়, গুমের শিকার ভুক্তভোগীদের স্বজনরাও উপস্থিত থাকবেন।

মামলার অভিযোগে বলা হয়, আওয়ামী লীগের শাসনামলে বিগত ১৫ বছরে গুমের পর গাজীপুরে, বরগুনার পাথরঘাটার চরদুয়ানিতে ও সুন্দরবনে জলদস্যু দমনের কথিত অপারেশনে নাটক সাজিয়ে শতাধিক ব্যক্তিকে হত্যা করে জিয়া।

এর আগে, গত মঙ্গলবার (২৪ নভেম্বর) ও বুধবার (২৫ নভেম্বর) জিয়ার অপরাধের বিষয়ে যুক্তি উপস্থাপন করে প্রসিকিউশন।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram