ঢাকা
২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৩:১৮
প্রকাশিত : মার্চ ১, ২০২৬
আপডেট: মার্চ ১, ২০২৬
প্রকাশিত : মার্চ ১, ২০২৬

চট্টগ্রাম বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল

মো: নাজমুল হোসেন ইমন, চট্টগ্রাম: চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যগামী ও মধ্যপ্রাচ্য থেকে আগমনী মোট ১০টি ফ্লাইট বাতিল করেছে কর্তৃপক্ষ। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি বিবেচনায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রবিবার (১ মার্চ) সকালে বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রবিবার সকালে চট্টগ্রাম থেকে মধ্যপ্রাচ্যগামী ও মধ্যপ্রাচ্য থেকে আগমনী সব আন্তর্জাতিক ফ্লাইট (এরাইভাল ফ্লাইট ৭টি এবং ডিপার্চার ফ্লাইট ৩টি) বাতিল ঘোষণা করা হয়েছে।

এর আগে শনিবার মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর প্রেক্ষিতে মধ্যপ্রাচ্যের ছয়টি ফ্লাইট বাতিল করা হয়।

এর মধ্যে মধ্যপ্রাচ্যগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ইএ-১৪৭ (ঢাকা-চট্টগ্রাম-দুবাই) চট্টগ্রাম থেকে সম্ভাব্য ডিপার্চার সময় ছিল সন্ধ্যা সাড়ে ৬টায়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট ইএ-১৫১ (ঢাকা-চট্রগ্রাম-শারজাহ) চট্টগ্রাম থেকে সম্ভাব্য ডিপার্চার সময় ছিল সন্ধ্যা সাড়ে ৭টায়। ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট বিএস-৩৩৩ (ঢাকা-চট্রগ্রাম-দোহা) চট্টগ্রাম থেকে সম্ভাব্য ডিপার্চার সময় ছিল সন্ধ্যা সাড়ে ৫টায়।

আগমনী ফ্লাইটের মধ্যে এয়ার আরাবিয়ার ফ্লাইট জি৯-৫২০ (শারজাহ-চট্টগ্রাম) শারজাহ থেকে এর সম্ভাব্য স্থানীয় ডিপার্চার সময় ছিল বিকেল সাড়ে ৩টায়। ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট বিএস-৩৪৪ (দুবাই-চট্টগ্রাম) দুবাই থেকে এর সম্ভাব্য স্থানীয় ডিপার্চার সময় ছিল বিকেল ৩টায়। সালাম এয়ারের ফ্লাইট ওভি-৪০৩ (মাস্কাট-চট্টগ্রাম) মাস্কাট থেকে ডিপার্চারের সম্ভাব্য স্থানীয় সময় ছিল সন্ধ্যা ৫টা ৪০ মিনিটে। চলমান পরিস্থিতি বিবেচনায় শনিবার এই ছয়টি ফ্লাইট বাতিল করে বিমানবন্দর কর্তৃপক্ষ।

প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram