ঢাকা
প্রকাশিত : November 22, 2026
আপডেট: November 22, 2026
প্রকাশিত : November 22, 2026

শরীর টিপে দেয়ার জন্য ডেকে নিয়ে ভাগ্নিকে ধর্ষণের অভিযোগ মামার বিরুদ্ধে, অভিযুক্ত গ্রেফতার

মুরাদ ইমাম কবির, হিলি প্রতিনিধি: দিনাজপুরের হিলিতে শরীর টিপে দেওয়ার কথা বলে ৮ বছরের এক শিশুকে কৌশলে ঘরে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে মামার বিরুদ্ধে। এ ঘটনায় ৫৫ বছর বয়সী অভিযুক্ত তাজেল তালুকদারকে গ্রেফতার করেছে পুলিশ।

গত শুক্রবার রাতে হিলির বোয়ালদাড় পশ্চিমপাড়া গ্রামে এই ঘটনাটি ঘটে। গ্রেফতারকৃত তাজেল তালুকদার ওই গ্রামের মৃত মইনুদ্দিন তালুকদারের ছেলে।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাদশাহ আলম জানান, শিশুটির মা জীবিকার তাগিদে দেড় বছর ধরে সৌদি আরবে বসবাস করে। অপরদিকে তার বাবা ও দাদা গার্মেন্টসে কাজের সুবাদে ঢাকায় থাকে। এ কারণে তার মা ও বাবা দুই মেয়েকে তাদের মামা তাজেল তালুকদারের নিকট রেখে যান। এরপর থেকেই তার বাড়িতেই পাশাপাশি কক্ষে অবস্থান করত। যেহেতু তার বাবা, মা নেই এই সুযোগে শিশু বাচ্চাটিকে পা টিপে দেওয়ার কথা বলে ফুসলিয়ে তার ঘরে নিয়ে যায়। এক পর্যায়ে শিশুটিকে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। আজ সকালে ৯৯৯ এর মাধ্যমে শিশু ধর্ষণের খবর শুনে সাথে সাথেই পুলিশ পাঠানো হয়। প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পেয়ে তাজেলকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

এ ঘটনায় শিশুটির দাদা বাদি হয়ে তাজেলের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেছে। প্রক্রিয়া শেষে দুপুরে তাকে দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানিয়েছেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাদশাহ আলম।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram