ঢাকা
প্রকাশিত : November 22, 2026
আপডেট: November 22, 2026
প্রকাশিত : November 22, 2026

টেকনাফে সেনাবাহিনীর অভিযান, নারী ও শিশুসহ ৮ জিম্মি উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারীদের আস্তানা থেকে নারী ও শিশুসহ ৮ জনকে উদ্ধার করেছে সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথ দল।

রবিবার (২২ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে টেকনাফ উপজেলার লেঙ্গুরবিল এলাকায় এ অভিযান চালানো হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, সমুদ্রপথে থাইল্যান্ড ও মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে ওই এলাকায় ২০ থেকে ২৫ জনকে জিম্মি করে রাখা হয়েছিল।

অভিযানকালে সেনাবাহিনীর যৌথ দল ঘটনাস্থলে পৌঁছালে মানবপাচারকারী চক্রের সদস্য ও কয়েকজন ভুক্তভোগী পালিয়ে যায়। তবে সেখান থেকে ৫ নারী, ২ পুরুষ ও ৮ মাস বয়সী এক শিশুসহ মোট ৮ জনকে উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া সবাই রোহিঙ্গা জনগোষ্ঠীর সদস্য। তারা এফডিএমএন ক্যাম্প-১৮ ও ক্যাম্প-২০-এর বাসিন্দা। পরে তাদের স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram