ঢাকা
প্রকাশিত : November 22, 2026
আপডেট: November 22, 2026
প্রকাশিত : November 22, 2026

দিনাজপুরে টানা দুই দিন সূর্যের দেখা নেই, ২৩ মিলিমিটার বৃষ্টিতে জনজীবনে ভোগান্তি

মাসুদ রানা, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামাসহ জেলার বিভিন্ন এলাকায় টানা দুই দিন ধরে সূর্যের দেখা মিলছে না। আকাশ মেঘাচ্ছন্ন থাকার পাশাপাশি থেমে থেমে বৃষ্টিপাত হওয়ায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। দিনের বেলাতেও রোদের উষ্ণতা না থাকায় কর্মজীবী মানুষ, দিনমজুর ও কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে পড়তে হচ্ছে দুর্ভোগে।

জেলা আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, গত ২০ নভেম্বর থেকে ২২ নভেম্বর সকাল ১০টা পর্যন্ত জেলায় মোট ২৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রোববার (২২ নভেম্বর) সকাল ১০টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২১ ডিগ্রি সেলসিয়াস।

দিনাজপুর জেলা আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, ২০ নভেম্বর সকাল ৬টা থেকে ২১ নভেম্বর সকাল ৬টা পর্যন্ত ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। পরবর্তী ২৪ ঘণ্টায়, অর্থাৎ ২১ নভেম্বর সকাল ৬টা থেকে ২২ নভেম্বর সকাল ৬টা পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ ছিল ১৫ মিলিমিটার। এরপর ২২ নভেম্বর সকাল ১০টা পর্যন্ত আরও ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

এদিকে, রোদ না থাকায় দিনের বেলাতেও আবহাওয়ায় শীতল অনুভূতি বিরাজ করছে। বৃষ্টির কারণে বিশেষ করে বাইরে কাজ করা শ্রমজীবী মানুষ পড়েছেন বিপাকে। প্রয়োজনীয় কাজে ঘরের বাইরে বের হওয়া মানুষকেও চলাচলে কিছুটা বিড়ম্বনায় পড়তে হচ্ছে।

কর্মজীবী বাসিন্দা ফারুক হোসেন বলেন, “দুই দিন ধরে রোদের দেখা নেই। আকাশ মেঘলা থাকছে, আবার মাঝেমধ্যে বৃষ্টি হচ্ছে। প্রয়োজনীয় কাজে বাইরে বের হলেও স্বাভাবিকভাবে চলাচল করা কঠিন হয়ে পড়েছে।”

দিনমজুর আব্দুল মজিদ বলেন, “বৃষ্টির কারণে বাইরে কাজ করা যাচ্ছে না। প্রতিদিন কাজ করে সংসার চালাতে হয়। এভাবে আবহাওয়া খারাপ থাকলে কাজকর্ম কমে যায়, তখন সংসার চালানোও কঠিন হয়ে পড়ে।”

আবহাওয়ার এমন পরিস্থিতিতে জেলার সাধারণ মানুষের দৈনন্দিন কাজকর্মে কিছুটা ছন্দপতন ঘটেছে। বিশেষ করে দিনমজুর ও নিম্ন আয়ের মানুষের কাছে বৃষ্টির কারণে কর্মঘণ্টা কমে যাওয়ায় বাড়তি দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram