ঢাকা
প্রকাশিত : November 11, 2026
আপডেট: November 11, 2026
প্রকাশিত : November 11, 2026

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধাসহ নিহত ২

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক বীর মুক্তিযোদ্ধাসহ দুইজন নিহত হয়েছেন। বুধবার (১১ নভেম্বর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া ও বিজয়পাশা এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের ওসি এস এম মুনতাসির মাহামুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের খসপুর গ্রামের কচি সরদারের ছেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল সত্তার সদ্দার (৮৫) ও গোপালগঞ্জ সদর উপজেলার সুলতানশাহী গ্রামের আকমান খন্দকারের ছেলে ওবাইদুর খন্দকার (৩৫)।

ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের ওসি জানান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল সত্তার সদ্দার একটি পিকআপে করে মালামাল নিয়ে ছেলের বাসা বাগেরহাট জেলার মংলা যাচ্ছিলেন। এসময় পিকআপটি ঘোনাপাড়া এলাকার চক্ষু হাসপাতালের সামনে পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে অপর একটি পিকআপের পিছনে সজোরে ধাক্কা মারে। এতে পিকআপের উপর থেকে ছিটকে সড়কে উপর পড়ে মারাত্মক আহত হন ওই বীর মুক্তিযোদ্ধা। পরে স্থানীয়রা উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে, বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে দ্রুতগামী একটি ট্রাক পথচারী ওবাইদুর খন্দকারকে চাপা দিলে ঘটনাস্থলে তিনি নিহত হন। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram