ঢাকা
প্রকাশিত : September 20, 2026
আপডেট: September 20, 2026
প্রকাশিত : September 20, 2026

চট্টগ্রামেও বাংলাদেশ-মালয়েশিয়ার স্বাস্থ্যসেবা সম্পর্ক জোরদারের উদ্যোগ

মো: নাজমুল হোসেন ইমন, চট্টগ্রাম: বাংলাদেশে মালয়েশিয়ার কনসাল জেনারেল আখতার পারভেজ, মালয়েশিয়া হেলথকেয়ার ট্রাভেল কাউন্সিল (MHTC) এবং দেশটির বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা চট্টগ্রামে অনুষ্ঠিত ‘মালয়েশিয়া হেলথকেয়ার উইক বাংলাদেশ ২০২৬’-এ অংশ নিয়েছেন।

বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা ও সম্পর্ক আরও সম্প্রসারণের লক্ষ্যে এ আয়োজন করা হয়। চট্টগ্রামে MHTC-এর এটি প্রথম বিশেষ আয়োজন।

আয়োজনে মালয়েশিয়ার স্বাস্থ্যসেবা খাতের সক্ষমতা ও বিশেষায়িত চিকিৎসাসেবা তুলে ধরেন অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা। পাশাপাশি স্থানীয় গণমাধ্যম, স্বাস্থ্যসেবা খাতের অংশীজন ও সংশ্লিষ্টদের সঙ্গে পেশাগত যোগাযোগ, জ্ঞান বিনিময় এবং ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, রোগীসেবার পাশাপাশি ক্লিনিক্যাল জ্ঞান বিনিময়, পেশাগত সম্পৃক্ততা, অভিজ্ঞতা বিনিময়, পেশাগত ভিজিট, প্রাতিষ্ঠানিক যোগাযোগ এবং রেফারেল সম্পর্ক জোরদারের মাধ্যমে বাংলাদেশ ও মালয়েশিয়ার স্বাস্থ্যসেবা খাতের মধ্যে দীর্ঘমেয়াদি সহযোগিতা গড়ে তোলাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।

অনুষ্ঠানে মালয়েশিয়ার চারটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান অংশ নেয়। প্রতিষ্ঠানগুলো হলো—আলফা ইন্টারন্যাশনাল ফার্টিলিটি সেন্টার, আইএইচএইচ হেলথকেয়ার মালয়েশিয়া, কেএল ফার্টিলিটি অ্যান্ড গাইনিকোলজি সেন্টার এবং সানওয়ে মেডিকেল সেন্টার, সানওয়ে সিটি কুয়ালালামপুর।

আলফা ইন্টারন্যাশনাল ফার্টিলিটি সেন্টার এবং কেএল ফার্টিলিটি অ্যান্ড গাইনিকোলজি সেন্টার উর্বরতা ও প্রজনন চিকিৎসাসেবায় বিশেষায়িত। আইএইচএইচ হেলথকেয়ার মালয়েশিয়া ১৮টি হাসপাতালের একটি নেটওয়ার্কের মাধ্যমে তৃতীয় ও চতুর্থ স্তরের বিভিন্ন স্বাস্থ্যসেবা দিয়ে থাকে।

অন্যদিকে সানওয়ে মেডিকেল সেন্টার অনকোলজি, কার্ডিওলজি, নিউরোসায়েন্স, অর্থোপেডিকস, নারী ও শিশু স্বাস্থ্য, রোবটিক সার্জারি এবং পরিপাকতন্ত্রের চিকিৎসাসহ বিভিন্ন বিশেষায়িত চিকিৎসাসেবা প্রদান করে।

আয়োজনে মালয়েশিয়ায় চিকিৎসা নিতে যাওয়া আন্তর্জাতিক রোগীদের জন্য বিদ্যমান বিভিন্ন সহায়ক সেবার বিষয়েও তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে ভ্রমণ, আবাসন, যাতায়াত ও রোগী সহায়তা। পাশাপাশি হাসপাতালগুলোর আন্তর্জাতিক রোগী বিষয়ক দল এবং অনুমোদিত এজেন্টদের মাধ্যমে রোগীদের বিভিন্ন ধরনের সহায়তা পাওয়ার সুযোগ রয়েছে বলে জানানো হয়।

মালয়েশিয়া সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে প্রতিষ্ঠিত MHTC দেশটির স্বাস্থ্যসেবা ব্র্যান্ডের উন্নয়ন ও প্রচারের পাশাপাশি সরকারি-বেসরকারি অংশীদারত্ব এবং শিল্প খাতের সহযোগিতার মাধ্যমে হেলথকেয়ার ট্রাভেল খাতের সমন্বয় ও উন্নয়নে কাজ করে।

চট্টগ্রামে অনুষ্ঠিত এ আয়োজনের মাধ্যমে বাংলাদেশ ও মালয়েশিয়ার স্বাস্থ্যসেবা খাতের মধ্যে যোগাযোগ ও সহযোগিতার নতুন সুযোগ তৈরি হয়েছে। ‘মালয়েশিয়া হেলথকেয়ার উইক বাংলাদেশ ২০২৬’ শেষ হওয়ার পরও দুই দেশের স্বাস্থ্যসেবা সংশ্লিষ্টদের মধ্যে আলোচনা ও সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram