ঢাকা
প্রকাশিত : September 8, 2026
আপডেট: September 8, 2026
প্রকাশিত : September 8, 2026

বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ভলকার টুর্ক

বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার টুর্ক।

সোমবার (৭ সেপ্টেম্বর) জেনেভায় জাতিসংঘের মানবাধিকার পরিষদের ৬৩তম অধিবেশনে বৈশ্বিক পরিস্থিতি নিয়ে দেওয়া বক্তব্যে বাংলাদেশ প্রসঙ্গে এ আহ্বান জানান তিনি।

ভলকার টুর্ক বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজের ওপর কার্যকর নজরদারি ও জবাবদিহি নিশ্চিতে স্বাধীন প্রতিষ্ঠান প্রয়োজন। এর আগে ২০২৪ সালের জুলাই-আগস্টের বিক্ষোভে মানবাধিকার লঙ্ঘন নিয়ে জাতিসংঘের প্রতিবেদনে ৪৪টি সুপারিশ দেওয়া হয়। বাহিনীগুলোর বিরুদ্ধে অভিযোগের স্বাধীন তদন্ত, বেসামরিক নজরদারি ও জাতীয় মানবাধিকার কমিশনকে আরও ক্ষমতাবান করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সবার জন্য সুফল বয়ে আনে এমন অন্তর্ভুক্তিমূলক সামাজিক ও অর্থনৈতিক নীতি এগিয়ে নিতে মধ্য এশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের সরকারের সাথে কার্যক্রম অব্যাহত রাখার কথাও জানান জাতিসংঘের এ মানবাধিকারবিষয়ক হাইকমিশনার।

মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি নিয়েও কথা বলেন ভলকার টুর্ক। তার মতে, মিয়ানমারসহ আশপাশে বিরূপ প্রভাব ফেলেছে রোহিঙ্গা সংঘাত; বিশেষ করে বাংলাদেশে। রাখাইনে রোহিঙ্গা সংকট ব্যাপক ও পরিকল্পিত মানবাধিকার লঙ্ঘনের ফল। যার মধ্যে নির্বিচার গ্রেফতার, নিপীড়ন, যৌন নির্যাতন ও জোরপূর্বক বিতাড়নের ফলে এই বিপর্যয়। যার পেছনে মিয়ানমার ও আরাকান আর্মি দু'পক্ষই দায়ী।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram