

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পৃথক দু’টি সড়ক দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে।
শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমান জানান, আজ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে শিবগঞ্জ উপজেলার কানসাট সোলেমান মিঞা ডিগ্রি কলেজের সামনে বিপরীতমুখী একটি মটরসাইকেল ও একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শিবগঞ্জ পৌরসভার শেখটোলা এলাকার এরফান হোসেনের ছেলে মোঃ আসাদ (২১) মারা যান। গুরুতর আহত জাবির আলী (২০) কে উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে কর্মরত চিকিৎসকরা তাকেও মৃত ঘোষণা করে।
এর আগে আজ ভোর সাড়ে ৫ টার দিকে শিবগঞ্জ উপজেলার মুসলিমপুর টাকশালদিঘী কালভার্ট মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে
শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী গ্রামের জমির উদ্দিনের ছেলে মো. আবু হায়াত (৩৫) এবং একই গ্রামের সাদিকুল ইসলামের ছেলে মো. হাবিব (১৮) নিহত হয়।
শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমান আরো জানান, এই দুটি সড়ক দুর্ঘটনায় পৃথক পৃথক আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

