ঢাকা
প্রকাশিত : August 13, 2026
আপডেট: August 13, 2026
প্রকাশিত : August 13, 2026

ট্রাম্পের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন লেভিট

পদ ছাড়ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। চলতি মাসের শেষেই হোয়াইট হাউসের দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন ২৮ বছর বয়সী এই কর্মকর্তা। খবর বিবিসির।

ট্রাম্পের অন্যতম আস্থাভাজন হিসেবে পরিচিত লেভিট জানিয়েছেন, দুই সন্তান ও পরিবারের সঙ্গে আরও সময় কাটাতেই এই সিদ্ধান্ত। গত মে মাসে দ্বিতীয় সন্তানের মা হন তিনি।

২০২৫ সালে প্রেস সেক্রেটারির দায়িত্ব নিয়ে হোয়াইট হাউসের ইতিহাসে সবচেয়ে কম বয়সী প্রেস সেক্রেটারি হন লেভিট।

নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে লেভিটকে হোয়াইট হাউসের ইতিহাসের অন্যতম সেরা প্রেস সেক্রেটারি হিসেবে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি জানিয়েছেন, পদ ছাড়লেও তার অন্যতম শীর্ষ উপদেষ্টা হিসেবে কাজ করবেন লেভিট এবং রিপাবলিকান পার্টিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। তবে লেভিটের উত্তরসূরি কে হবেন, তা জানা যায়নি এখনও।

প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram