ঢাকা
প্রকাশিত : August 12, 2026
আপডেট: August 12, 2026
প্রকাশিত : August 12, 2026

চট্টগ্রামের সাতকানিয়ায় পুকুরে ডুবে প্রতিবন্ধী শিশুর মৃত্যু

রমজান আলী, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সদর ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে বৃষ্টি দাশ (১২) নামে এক প্রতিবন্ধী শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১২ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে।

নিহত বৃষ্টি দাশ সাতকানিয়া সদর ইউনিয়নের বারোদনা ৭ নম্বর ওয়ার্ডের দুপি পাড়া এলাকার বাসিন্দা সজল দাশের মেয়ে।

পরিবারের সদস্যরা জানান, বৃষ্টি প্রতিবন্ধী শিশু ছিলেন। প্রতিদিনের মতো বুধবার দুপুর ১২টার দিকে তিনি বাড়ির পাশের পুকুরে গোসল করতে যান। একপর্যায়ে অসাবধানতাবশত পুকুরের পানিতে ডুবে যান তিনি। বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা দ্রুত পুকুর থেকে বৃষ্টিকে উদ্ধার করেন। পরে তাকে চিকিৎসার জন্য সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে বৃষ্টিকে মৃত ঘোষণা করেন।

নিহতের চাচা হারাদন দাশ জানান, প্রতিদিনের মতো দুপুরে গোসল করতে পুকুরে গিয়েছিলেন বৃষ্টি। দুপুর ১২টার দিকে পানিতে ডুবে যাওয়ার পর তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বৃষ্টির আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram