ঢাকা
প্রকাশিত : August 6, 2026
আপডেট: August 6, 2026
প্রকাশিত : August 6, 2026

নারায়ণগঞ্জে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও টাকা আত্মসাৎ, প্রেমিকের বিরুদ্ধে মামলা

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিয়ের প্রলোভনে লাখ লাখ টাকা আত্মসাৎ ও ধর্ষণের অভিযোগে মো: ইকরাম হোসেন নিলয় (৩১) নামে প্রেমিকের বিরুদ্ধে মামলা করেছে। নিলয় আড়াইহাজার পৌর সদরের সাখাওয়াত হোসেনের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৬ সালে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়াকালীন ইকরাম হোসেন নিলয়ের সাথে ওই নারীর পরিচয় ও পরবর্তীতে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমের সুবাদে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নিলয় বিভিন্ন সময়ে ভুক্তভোগীর কাছ থেকে সর্বমোট ৭ লাখ ৫৪ হাজার ৮৩০ টাকা নিয়েছে।

অভিযোগে বলা হয়, বিয়ের আশ্বাস দিয়ে নিলয় তার বর্তমান ও স্থায়ী ঠিকানা আড়াইহাজার পৌর সদরে অবস্থিত নিজ বাসায় ভুক্তভোগীর সাথে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন। পরবর্তীতে ভুক্তভোগী বিয়ের তাগিদ দিলে নিলয় ও তার পরিবার বিষয়টি এড়িয়ে যেতে থাকেন।

গত ২৪ জুলাই সকাল ১১ টার দিকে নিলয়ের বাবা মো: সাখাওয়াত হোসেন মোবাইল ফোনের মাধ্যমে ভুক্তভোগীকে আলোচনার জন্য আড়াইহাজারে তাদের স্থায়ী ঠিকানায় যেতে বলেন। সেই অনুযায়ী একই দিন দুপুরে ভিক্টম আসামিদের বাসায় পৌঁছান এবং পরিবারের সদস্যদের সাথে কথা বলেন।

পরবর্তীতে সন্ধ্যা আনুমানিক ৭ টার দিকে নিলয়ের বাবা মাগরিবের নামাজ পড়তে মসজিদে গেলে, নিলয় তার শোবার ঘরে ডেকে নিয়ে ভিকটিমকে জোরপূর্বক ধর্ষণ করে।

ঘটনার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মাধ্যমে বিষয়টি আপস-মীমাংসার চেষ্টা চালিয়ে ব্যর্থ হওয়ার পর, পরিবারের সদস্যদের সাথে আলোচনা করে থানায় এজাহার দায়ের করতে কিছুটা বিলম্ব হয় বলে জানান ধর্ষণের শিকার ওই ভুক্তভোগী নারী।

আড়াইহাজার থানার ওসি মো. সবজেল হোসেন জানান, ধর্ষিতা নিজেই বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মামলায় অভিযুক্ত নিলয়ের সাথে তার বাবা শাখাওয়াত হোসেন এবং মা তাসলিমা আক্তার রুমাকেও আসামি করা হয়েছে। ভিক্টমকে মেডিকেল পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানে হয়েছে। আসামিদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram