ঢাকা
প্রকাশিত : August 3, 2026
আপডেট: August 3, 2026
প্রকাশিত : August 3, 2026

কেরানীগঞ্জে সাবান ফ্যাক্টরি এলাকায় ইয়াবা তৈরির কারখানায় অভিযান, গ্রেপ্তার ৪

কেরানীগঞ্জ প্রতিনিধি: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের সাবান ফ্যাক্টরি এলাকায় একটি ইয়াবা তৈরির কারখানায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এ সময় বিপুল পরিমাণ ইয়াবা, ইয়াবা তৈরির কাঁচামাল ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

আজ সোমবার (৩ আগষ্ট) দুপুরে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান র‍্যাব-২ এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) নয়মুল হাসান বলেন, গত রবিবার গোপন তথ্যের ভিত্তিতে রাজধানীর মোহাম্মদপুর বছিলা হাউজিং থেকে ১১,৭৫৯ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেলসহ ফয়সাল ইসলাম মিঠুকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে কেরানীগঞ্জে তার নিজ বাড়ি থেকে ইয়াবা তৈরির ১টি মেশিন উদ্ধার করা হয়।

পরবর্তীতে তার দেওয়া তথ্যে মতে দক্ষিণ কেরানীগঞ্জের মদিনা মার্কেট এলাকায় অপর একটি ইয়াবা কারখানায় অভিযান চালায় র‍্যাব। এসময় ওই কারখানার মালিক, ডিলার কাম কেমিস্ট নাছিরকে গ্রেপ্তার করে তার কারখানা থেকে ১টি ইয়াবা তৈরির মেশিন, ইয়াবা তৈরির ১৭ কেজি কাঁচামাল ও ১৯,৫২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামিরা নিজেরাই ইয়াবা তৈরি করে নিজেরাই ডিলার হিসেবে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবা বাজারজাত করে আসছিল।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram