ঢাকা
প্রকাশিত : August 2, 2026
আপডেট: August 2, 2026
প্রকাশিত : August 2, 2026

যুক্তরাষ্ট্রে রেস্টুরেন্টে বন্দুক হামলায় ৩ জনের প্রাণহানি

যুক্তরাষ্ট্রের ইদাহো অঙ্গরাজ্যে ইন-এন-আউট বার্গার নামের রেস্টুরেন্টে বন্দুক হামলায় কমপক্ষে তিনজন নিহত হয়েছেন। এই হামলায় আহত হয়েছেন আরও অন্তত দুইজন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। খবর রয়টার্স।

পুলিশ জানায়, শনিবার দুপুরে বন্দুক নিয়ে রেস্টুরেন্টের ডাইনিং এরিয়ায় প্রবেশ করে ওই হামলাকারী। সন্দেহভাজন হামলাকারীও নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে, নিহত তিনজনের মধ্যে হামলাকারীকে হিসাব করা হয়েছে কিনা, সেটি স্পষ্ট করেনি পুলিশ। এছাড়াও, তিনি কীভাবে নিহত হয়েছেন, তাও জানানো হয়নি। হামলার কারণ জানতে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে।

এদিকে, টুইন ফলস পুলিশ বিভাগ ফেসবুকে জানায়, নিরাপত্তার স্বার্থে ঘটনাস্থল-সংলগ্ন সড়ক এবং কাছের একটি সেতু সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।

প্রায় ৪৭ হাজার ৪০০ জনসংখ্যার টুইন ফলস শহরটি ইদাহোর ম্যাজিক ভ্যালি অঞ্চলে অবস্থিত।

প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram