

মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে প্রেসিডেন্ট প্রাসাদ ও জোকালো পাবলিক স্কয়ারের পাশে গুলির ঘটনায় একজন নিহত এবং অন্তত দুজন আহত হয়েছেন।
সোমবারের এই ঘটনাকে দেশটির নিরাপত্তা–বিষয়ক সচিবালয়‘সরাসরি হামলা’ হিসেবে চিহ্নিত করেছে। বলা হয়েছে, গুলিতে ৪২ বছর বয়সী এক পুরুষ নিহত হয়েছেন। আহত দুজনও পুরুষ। দুজনেরই বয়স ৩৯ বছর। সন্দেহভাজন হামলাকারী গুলি করার পরপরই মোটরসাইকেলে করে পালিয়ে গেছেন। ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় পুলিশ জানিয়েছে, হামলার ঘটনাটি মেক্সিকো সিটির সান্তো ডোমিঙ্গো চত্বরে ঘটেছে। ঔপনিবেশিক আমলের ভবনে ঘেরা এ জায়গাটি জাল নথিপত্র তৈরি ও বিক্রির কারণে বেশ পরিচিত।

