ঢাকা
প্রকাশিত : July 26, 2026
আপডেট: July 26, 2026
প্রকাশিত : July 26, 2026

কিছুদিনের মধ্যে দেশে ১ কোটি লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে: পরিবেশমন্ত্রী

জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেছেন, আগামী কিছুদিনের মধ্যে দেশে ১ কোটি লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। বিএনপির নির্বাচনী ম্যানিফেস্টোতেই কর্মসংস্থানের বিষয়ে উল্লেখ আছে। ইতোমধ্যে সংসদে বাংলাদেশ ইনভেস্টমেন্ট অ্যাক্ট পাস করা হয়েছে। এজন্যই যেন বিনিয়োগ বৃদ্ধি পায় এবং কর্মসংস্থান সৃষ্টি হয়। যদি কর্মসংস্থান সুযোগ সৃষ্টি করা না হয়, তাহলে আমাদের ছেলেমেয়েরা পাস করে যাবে কোথায়? কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হলে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটাতে হবে, বিনিয়োগ লাগবে।

রোববার (২৬ জুলাই) বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন শেষে উপজেলা পরিষদের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন। সকাল থেকে তিনি চরমজলিশপুর, বগাদানা ও মতিগঞ্জ ইউনিয়নে তিনটি উন্নয়ন প্রকল্প, বিকালে স্থানীয় সংসদ সদস্যের পরিদর্শন কক্ষ এবং মনগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করেন।

বিকেলে জেলা কৃষক দল আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভায় অংশ নিয়ে মন্ত্রী আরও বলেন, দেশের সামগ্রিক উন্নয়ন করা আমাদের সরকারের দায়িত্ব। মুছাপুর রেগুলেটর নির্মাণ, লালপুল ফ্লাইওভার ও রাম্তাঘাট উন্নয়ন আমার কর্তব্য। আগামী একনেকের সভায় মুছাপুর রেগুলেটর প্রকল্প তোলা হবে।

এসময় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, জেলা কৃষক দলের সভাপতি জসিম উদ্দিন, উপজেলা বিএনপির আহবায়ক জয়নাল আবদিন বাবলু, সদস্য সচিব সৈয়দ আলম ভূঞা, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সামছুদ্দিন খোকন, পৌর বিএনপির আহবায়ক মঞ্জুর হোসেন বাবর, সদস্য সচিব নিজান উদ্দিন, উপজেলা যুবদলের আহবায়ক খুরশীদ আলম ভূঁইয়া প্রমুখ।

এর আগে উন্নয়ন প্রকল্প উদ্বোধনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মারজান হোসাইন, সহকারি কমিশনার (ভূমি) ও সোনাগাজী মডেল থানার ওসি মোহাম্মদ আবুল হাসিম উপস্থিত ছিলেন।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram