ঢাকা
প্রকাশিত : July 23, 2026
আপডেট: July 23, 2026
প্রকাশিত : July 23, 2026

যন্তর মন্তরে বাড়ছে ভিড়, আন্দোলনে বাড়ছে সমর্থন

ভারতের রাজধানী দিল্লির যন্তর মন্তরে আন্দোলন আরও জোরালো হয়েছে। সরকারবিরোধী বিক্ষোভে ক্রমেই বেড়ে চলছে ছাত্র-জনতার ঢল। সময়ের সাথে পাল্লা দিয়ে আরও তীব্রতর হচ্ছে ক্ষোভের আগুন।

ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকে সাড়া দিয়ে ভারতের বিভিন্ন রাজ্য থেকে বিক্ষোভে অংশ নিচ্ছেন হাজার-হাজার শিক্ষার্থী। বুধবার (২২ জুলাই) রাতভর রাফি মার্গ, টলস্টয় মার্গ, কন্নড় প্লেসসহ যন্তর মন্তরের একাধিক স্থানে অবস্থান ধরে রাখে শিক্ষার্থীরা।

পরিস্থিতি বিবেচনায় বিপুল সংখ্যক পুলিশ ও বিশেষ বাহিনী মোতায়েন করে প্রশাসন। এ সময় নিরাপত্তাকর্মীদের সাথে কয়েক দফায় বিচ্ছিন্ন সংঘর্ষ হয় আন্দোলনকারীদের।

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় শিক্ষার্থীদের ধরনাস্থল যন্তর মন্তরে ইন্টারনেট সেবা বন্ধ ও বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করে দেয়ার অভিযোগ উঠেছে। তবে সময়ের সঙ্গে সঙ্গে সাধারণ মানুষ শিক্ষার্থীদের পাশে এসে দাঁড়িয়েছেন।

বুধবার বৃষ্টি উপেক্ষা করে হাজার-হাজার ছাত্রছাত্রী জড়ো হন যন্তর মন্তরে। বিক্ষোভ ছড়ায় অন্তত ৭ রাজ্যে। শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ হয় পার্লামেন্টেও।

প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram