ঢাকা
প্রকাশিত : July 23, 2026
আপডেট: July 23, 2026
প্রকাশিত : July 23, 2026

লোহিত সাগরে সৌদির দুটি তেলবাহী ট্যাংকারে হামলার দাবি হুতিদের

লোহিত সাগরে সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা। একই সময়ে যুক্তরাষ্ট্র টানা ১২তম রাতের মতো ইরানে হামলা চালিয়েছে। খবর বিবিসির।

হুতিদের দাবি, হুথিরা দাবি করেছে, তারা এনসেলিয়া এবং লায়লা নামের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে।

হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, তাদের ঘোষিত নৌ অবরোধ লঙ্ঘনের অভিযোগে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে জাহাজ দুটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

তিনি আরও বলেন, হুতিরা তাদের নৌ অভিযান অব্যাহত রাখবে এবং অবরোধের জবাবে অবরোধ নীতি কার্যকর রাখবে।

এদিকে, যুক্তরাজ্যের ইউকে মেরিটাইম ট্রেড অপারেশন জানিয়েছে, সৌদি আরবের আল শুকাইক উপকূল থেকে প্রায় ১৩০ কিলোমিটার দূরে বুধবার (২২ জুলাই) রাতে একটি সৌদি ট্যাংকারে অজ্ঞাত একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে জাহাজে আগুন লাগলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

প্রসঙ্গত, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের কারণে উপসাগরীয় হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যাওয়ায় সৌদি আরব থেকে তেল পরিবহনের জন্য লোহিত সাগর অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এ পর্যন্ত অন্তত সাতটি তেলবাহী ট্যাংকার ইয়েমেন উপকূলের কাছ থেকে ফিরে গেছে। ইয়াহিয়া সারির দাবি, হুতিরা প্রায় ১০টি জাহাজকে ফিরে যেতে বাধ্য করেছে।

প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram