ঢাকা
প্রকাশিত : July 19, 2026
আপডেট: July 19, 2026
প্রকাশিত : July 19, 2026

শিরোপা নির্ধারণীর মহারণে বাঁধ সেধেছে বৈরী আবহাওয়া

ফিফা বিশ্বকাপ ফাইনালের সাজানো আয়োজনে বাঁধ সেধেছে বৈরী আবহাওয়া। টানা বৃষ্টি ও বজ্রপাতের কারণে শেষ অনুশীলনও করতে পারেনি স্পেন। তবে, বৃষ্টি বাধাঁ হলেও শেষ পর্যন্ত অনুশীলনের সুযোগ পেয়েছেন মেসি-মার্তিনেজরা। আবহাওয়ার পূর্বাভাস বলছে, ফাইনাল ম্যাচে থাকবে না বৃষ্টির দাপট। রৌদ্রজ্জ্বল পরিবেশেই শিরোপা লড়াইয়ে নামবেন মেসি-ইয়ামালরা।

স্থানীয় সময় শনিবার সকাল ১১টায় ফাইনালপূর্ব শেষ অনুশীলন করে আর্জেন্টিনা। তবে টিম হোটেলে অপেক্ষা করা ছাড়া যেন কিছুই করার নেই বিশ্বচ্যাম্পিয়নদের। শিষ্যদের ঝালিয়ে নেয়ার সুযোগ হাতছাড়া হওয়ার শঙ্কায় মাথার চুল ছেড়া অবস্থা লিওনেল স্কালোনির।

অবশেষে ধৈর্যের বাঁধ ভেঙে থামে বৃষ্টি। নির্ধারিত সময়ের দেড় ঘন্টা পর তড়িঘড়ি করে অনুশীলনে নামেন মেসি-ডি পলরা। গা গরমের পর ট্যাকটিকাল পর্ব। ফাইনালের সম্ভাব্য রণকৌশলে কোনরকম নিজেদের ঝালিয়ে নেয়া। তারপর আবারও বৃষ্টির হানা। তড়িঘড়ির অনুশীলন শেষে আলবিসেলেস্তাদের গন্তব্য সেই টিম হোটেল।

তবে স্পেনের ভাগ্য এতটাও সুপ্রসন্ন হয়নি। নিউ জার্সির হুইপ্যানিতে সকাল ১১টায় স্পেনের শেষ অনুশীলন সেশন হওয়ার কথা ছিল। নিউ ইয়র্ক রেড বুলসের সাবেক অনুশীলন কমপ্লেক্সে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এই সেশন। তবে বৈরী আবহাওয়া স্প্যানিশদের পরিকল্পনায় বড় বাধা হয়ে দাঁড়ায়। বজ্রপাতের ঝুঁকির কারণে প্রথমে অনুশীলন পিছিয়ে দেওয়া হলেও পরিস্থিতির কোনো উন্নতি না হওয়ায় শেষ পর্যন্ত পুরো সেশনই বাতিল করা হয়। তাইতো ম্যাচপূর্ব গুরুত্বপূর্ণ অনুশীলন ছাড়াই মাঠে নামতে হবে লা রোহাদের।

উল্লেখ্য, রোববার (১৯ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় মেটলাইফ স্টেডিয়ামে মেগা ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা-স্পেন। আলবিসেলেস্তেদের টানা দুই, নাকি ১৬ বছর পর স্প্যানিশ রূপকথার পুনর্জন্ম— উত্তর জানা যাবে রাতেই।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram