ঢাকা
প্রকাশিত : July 19, 2026
আপডেট: July 19, 2026
প্রকাশিত : July 19, 2026

দক্ষিণ ইরানে মার্কিন হামলায় নিহত দুই কিশোরীর নাম প্রকাশ করল ইরান

দক্ষিণ ইরানে মার্কিন যুক্তরাষ্টের হামলায় নিহত দুই কিশোরীর নাম প্রকাশ করেছে ইরান। ভারতে অবস্থিত ইরানি দূতাবাস এক্স-এ এক পোস্টের মাধ্যমে দুই কিশোরীর নাম ও ছবি প্রকাশ করে। রোববার (১৯ জুলাই) আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

এক্স-এ একটি পোস্টের মাধ্যমে জানানো হয়, দক্ষিণ ইরানের বন্দর খামিরের একটি সেতুতে মার্কিন বিমান হামলায় নিহত সাতজন বেসামরিক নাগরিকের মধ্যে দুইজন ইরানি মেয়ে—সোগান্দ দারমান্দ ও ফাতেমেহ জাহরা আকবারি—ছিলেন। বৃহস্পতিবার গভীর রাতে মার্কিন বাহিনী দক্ষিণ ইরানজুড়ে হামলা চালালে সেতুটিতে আঘাত হানা হয়।

ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, মার্কিন বিমান হামলায় অন্তত ৫০ জন নিহত এবং ৫০০ জনেরও বেশি আহত হয়েছেন।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram