

কেরানীগঞ্জ প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে সাত দালালকে গ্রেফতার করেছে র্যাব। আজ
বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে কেরানীগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে পাসপোর্ট সেবা নিতে আসা সাধারণ মানুষের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়, দ্রুত পাসপোর্ট করে দেওয়ার প্রলোভন দেখানো এবং দালালচক্রের মাধ্যমে অবৈধ কার্যক্রম পরিচালনার অভিযোগে সাতজনকে গ্রেফতার করা হয়।
র্যাব-১০ এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ বলেন, পাসপোর্ট সেবা গ্রহণে সাধারণ মানুষের ভোগান্তি দূর করতে এবং দালালচক্রের তৎপরতা বন্ধে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এ সময় তিনি সাধারণ মানুষকে কোনো দালালের মাধ্যমে নয়, বরং সরকারি নির্ধারিত পদ্ধতিতে নিজ উদ্যোগে পাসপোর্টের আবেদন ও প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করার আহ্বান জানায়। একই সঙ্গে পাসপোর্ট অফিস এলাকায় দালালচক্র নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

