ঢাকা
১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১২:১৭
প্রকাশিত : জুলাই ১২, ২০২৬
আপডেট: জুলাই ১২, ২০২৬
প্রকাশিত : জুলাই ১২, ২০২৬

তৃতীয় দফার হামলায় ইরানের ১৪০ লক্ষ্যবস্তুতে আঘাত: সেন্টকম

ইরানের ওপর তৃতীয় দফার হামলায় ১৪০টি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। তারা জানায়, হরমুজ প্রণালি অতিক্রমকারী সাইপ্রাসের পতাকাবাহী কন্টেইনার জাহাজ এম. ভি জিএফএস গ্যালাক্সিকে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) কর্তৃক হামলা করার অভিযোগে এই তৃতীয় দফা হামলা চালানো হয়েছে।

রোববার (১২ জুলাই) ইরান ইন্টারন্যাশনাল এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

এদিকে, শনিবার (১১ জুলাই) মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে অ্যাসোসিয়েটেড প্রেস জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে চুক্তিতে পৌঁছানোর জন্য আমেরিকান আলোচকদের সীমিত সময় দিয়েছেন। কর্মকর্তারা বলেছেন, আলোচনা ব্যর্থ হলে ট্রাম্পের হাতে বিভিন্ন বিকল্পও রয়েছে।

শনিবার এক বার্তায় ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ২৮ ফেব্রুয়ারির বিমান হামলায় তার বাবা আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর প্রতিশোধকে একটি জাতীয় দাবি হিসেবে উল্লেখ করেন। মোজতবা হুঁশিয়ারি দিয়ে বলেন, এই জাতীয় দাবি অবশ্যই কার্যকর করা হবে।

প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram