ঢাকা
২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১১:৫৮
প্রকাশিত : জুলাই ২, ২০২৬
আপডেট: জুলাই ২, ২০২৬
প্রকাশিত : জুলাই ২, ২০২৬

দক্ষিণ আফ্রিকায় অভিবাসনবিরোধী বিক্ষোভ, গ্রেফতার ৯ শতাধিক

দক্ষিণ আফ্রিকায় অভিবাসনবিরোধী বিক্ষোভ থেকে ৯ শতাধিক আন্দোলনকারীকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (১ জুলাই) দেশটির পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। খবর বার্তাসংস্থা রয়টার্সের।

পুলিশ জানায়, মঙ্গলবারের দেশব্যাপী এই আন্দোলন বেশিরভাগ স্থানে শান্তিপূর্ণ হলেও কোথাও কোথাও হয়েছে সহিংসতা ও লুটপাটের ঘটনা।

দেশজুড়ে ১২০টি মিছিল অনুষ্ঠিত হয়েছে। যার মধ্যে ১০৮টিই ছিল শান্তপূর্ণ। তবে বিশৃঙ্খলার কারণে ১২টি মিছিলে আইনশৃঙ্খলা বাহিনী হস্তক্ষেপ করেছে বলে জানায় পুলিশ।

গ্রেফতারদের বড় একটি অংশই এসব সহিংসতায় জড়িত। এছাড়া, গ্রেফতার করা হয়েছে বেশ কয়েকজন অবৈধ অভিবাসীকেও।

গত কয়েক মাসের অস্থিরতার জেরে এরইমধ্যে দক্ষিণ আফ্রিকা ছেড়ে চলে গেছেন হাজারও অভিবাসী। এ পর্যন্ত সহিংসতায় অন্তত চারজন নিহত বলে জানিয়েছে একাধিক গণমাধ্যম।

প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram